ফের জামিন খারিজ হলো সন্দেশখালির শেখ শাহজাহানের
কিউ ইন্ডিয়া বাংলা :- শেখ শাহজাহানের জামিনের আবেদন পুনরায় খারিজ হলো । কলকাতা হাইকোর্টের জামিনের আবেদন করেছিলেন সন্দেশখালীর এই তৃণমূল নেতা। তার আবেদন খারিজ করে দিয়েছে বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গেল বেঞ্চ। সিবিআই এর গ্রেফতারি মামলায় জামিনের আবেদন করেছিলেন শেখ শাহাজাহান । আজ বৃহস্পতিবার ১৯শে মার্ চ সেই আবেদন খারিজ করে দেয় আদালত । প্রসঙ্গত এর আগেও শাহজাহানের জামিনের আবেদন বাতিল হয়েছিল ।
বিগত ২০২৪ সালের জানুয়ারি মাসের রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালিদের শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি । তদন্ত সংস্থার আধিকারিকদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে শেখ শাহজাহান অনুগামীদের বিরুদ্ধে । তার উস্কানিতেই এই ঘটনা ঘটানো হয়েছিল বলে অভিযোগ । সন্দেশখালি সরবেড়িয়া গ্রামে ঢুকতেই সেদিন তদন্তকারীদের উপর লাঠি, বাঁশ, লোহার রড নিয়ে ইডির তদন্তকারী দলের দিকে তেড়ে যান। অভিযোগ ওঠে আধিকারিকদের ল্যাপটপ ভেঙে দেওয়া হয় এবং নিগ্রহ করা হয়। সেই ঘটনার পরে শেখ শাহজাহান এলাকা থেকে গায়েব হয়ে যান পুরোপুরি। দীর্ঘদিন ধরে তল্লাশি চালিয়েও তার খোঁজ পাওয়া যায়নি সেই সময় । ঘটনার ৫৫ দিনের মাথায় শেখ শাহাজাহান গ্রেপ্তার হন । এরপর একাধিক মামলায় তার নাম জড়াতে থাকে। বিজেপি নেতার খুনের মামলা নাম জড়ায় শাহজাহানের। প্রথমে সেই মামলার দায়িত্ব পেয়েছিল সিআইডি। পরবর্তীকালে মৃতদের পরিবারে রাজি তে সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ এই ঘটনার তদন্তভার পায়। কলকাতা হাইকোর্টের নির্দেশেই সিবিআইয়ের হাতে তদন্তভার গিয়েছিল । জেলবন্দি থাকাকালীনও তার মামলায় সাক্ষীদের খুনের ষড়যন্ত্র করানোর অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে ।
বর্তমানে প্রেসিডেন্সি সংশোধনাগারে আছেন সন্দেশকালের এই দাপুটে নেতা । নির্বাচনের আগে তিনি জামিন পেতে মরিয়া একাধিকবার সুপ্রিম কোর্টেও গিয়েছিলেন জামিনের আবেদন নিয়ে সেই আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত। এরপর আজকে কলকাতা হাইকোর্ট আবার একবার তার জামিনের আবেদন খারিজ করলো। আপাতত জেলে বসেই কাটাতে হবে তাকে ।
