আজকের দিনেখেলা

নতুন মরশুমে রোহিতকে বড় দায়িত্ব দিলেন মুম্বই কোচ জয়বর্ধনে

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- আইপিএল এর অন্যতম সফল ব্যাটার ও অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট হাতে এখনো পর্যন্ত ৭০৪৬ রান যা আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ। অধিনায়ক হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সকে জিতিয়েছেন পাঁচটি আইপিএল ট্রফি। সেই রোহিত বিগত ২০২৫ মরশুমে শুধু ইমপ্যাক্ট ব্যাটার হিসেবে খেলেছিলেন । কিন্তু আসন্ন ২০২৬ আইপিএলে তার দায়িত্ব বাড়তে চলেছে , ইঙ্গিত দিলেন দলের প্রধান কোচ মাহেলা জয়বর্ধনে।

সম্প্রতি মুম্বই ইন্ডিয়ান্সের প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন রোহিত । পুরোদমে অনুশীলনে নেমে পড়েছেন তিনি। কোচ মহেলার তত্ত্বাবধানে দলের অন্যান্য ক্রিকেটাররাও প্রস্তুতি শুরু করে দিয়েছেন। গতকাল ১৭ ই মার্চ মঙ্গলবার দলের অনুশীলনের পর সাংবাদিক বৈঠকে এসে জয়বর্ধনে জানিয়েছেন, ২০২৬ মরশুমের জন্য রোহিত শর্মাকে অনেক বেশি ফিট এবং প্রতিশ্রুতিবদ্ধ হয়ে ফিরেছেন। ২০২৫ আইপিএলে রোহিতের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছিল। যার জন্যই গত বছর রোহিতকে মূলত ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে ব্যবহার করা হয়েছিল। মুম্বই কোচ চাইছেন এই মরশুমে ম্যাচে ২০ ওভারই ফিল্ডিংয়ের সময় রোহিতকে ব্যবহার করতে। মাহেলার কথায় স্পষ্ট হিটম্যান এর অভিজ্ঞতা দল কাজে লাগাতে চায়। হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বে এই মরশুমেও আইপিএল খেলবেন প্রাক্তন জাতীয় দলের ও মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত । ডেকান চার্জার্সের জার্সিতে আইপিএল মরশুম শুরুর পর ২০১১ সালে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন হিটম্যান। এরপর ২০১৩ সালে দলের ক্যাপ্টেনও হন। তার অধিনায়ক থাকার সময় মুম্বাই পাঁচবার আইপিএল জেতে। বিগত ২০২৪ সালে রোহিতে সরিয়ে তার পরিবর্তে হার্দিককে অধিনায়ক হিসেবে বেছে নেয় মুম্বই শিবির। সমর্থকরাই যে বিষয়টা একেবারে সহজভাবে নেননি। ম্যাচের মধ্যে প্রতিবাদ করেছিল সমর্থকরা । যদিও সে বছরই অধিনায়ক হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতেন রোহিত। ধীরে ধীরে সবকিছু ঠিক হয়।

গত মরশুমে রোহিত এর ব্যাট থেকে এসেছিল চারটি অর্ধশতরান। বেশ কিছুটা আনফিট দেখিয়েছিল তাকে । আসন্ন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে ফিটনেসের পিছনে অনেক সময় ব্যয় করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। এবারের আইপিএলে সেই প্রস্তুতি ঝালিয়ে নেবেন তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *