আজকের দিনেতিলোত্তমারাজনীতি

রাজ্যসভা থেকে ওয়াকআউট তৃণমূলের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- বাংলায় বিধানসভা নির্বাচন ঘোষণার ২৪ ঘন্টা কাটার আগেই প্রশাসনে একাধিক রদবদল করলো নির্বাচন কমিশন । প্রথমে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, তারপর স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনা কে সরানো হয়। গভীর রাতে কেন এই শীর্ষ আমলাদের দায়িত্ব থেকে সরানো হলো তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। প্রতিবাদে রাজ্যসভা থেকে ওয়াক আউট করেন তৃণমূল কংগ্রেস সাংসদরা ।

রবিবার ভোট ঘোষণার পরেই মুখ্য সচি ব ও স্বরাষ্ট্র সচিব কে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় রাজ্যে শেষ কবে এভাবে মুখ্য সচিবকে সরানো হয়েছে তা মনে করতে পারছেন না কেউই । কিভাবে রাজ্যের শীর্ষ আমলাদের সরিয়ে দেওয়ার প্রতিবাদে রাজ্যসভা থেকে ওয়াক আউট করে তৃণমূল। সংসদের উচ্চকক্ষে জিরো আওয়ারের ঠিক আগেই শীর্ষ আমলাদের অপসারণের বিষয়টি রাজ্য সভায় উত্থাপন করেন তৃণমূলের সাংসদ ডেরেক ও ব্রায়েন । মধ্যরাতে কমিশন এই পদক্ষেপ করায় তিনি নিন্দা জানিয়েছেন। তিনি বলেন “গভীর রাতে কমিশন মুখ্যসচিব, প্রধান সচিব এবং স্বরাষ্ট্রসচিবকে তাঁদের পদ থেকে সরিয়ে দিয়েছে। এটি করার সমস্ত ক্ষমতা তাদের রয়েছে।”রাজ্যসভায় একটি সাদা জামা পরে গিয়েছিলেন ডেরেক। নিজের পোশাকের কথা তুলে সাংসদ বলেন, “ওরা (কমিশন) বলতেই পারে আমি সাদা জামা পরে নেই, নীল জামা পরে আছি। কিন্তু এই প্রতিবাদে আমরা, তৃণমূল সাংসদেরা আজকের জন্য অধিবেশনকক্ষ ত্যাগ করছি।” রাজ্যসভায় একটি সাদা জামা পরে গিয়েছিলেন ডেরেক। নিজের পোশাকের কথা তুলে সাংসদ বলেন, “ওরা (কমিশন) বলতেই পারে আমি সাদা জামা পরে নেই, নীল জামা পরে আছি। কিন্তু এই প্রতিবাদে আমরা, তৃণমূল সাংসদেরা আজকের জন্য অধিবেশনকক্ষ ত্যাগ করছি।”

ডেরেক ও ব্রায়েন এর নেতৃত্বে তৃনমূল সাংসদরা যখন রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন, প্রায় একই সময়ে রাজ্যে আরও বেশ কিছু বদলি হয়ে গিয়েছে। দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় পুলিশের একাধিক শীর্ষকর্তাকে। সিপি, ডিজি, আইজি পদে নতুন নাম ঘোষণা করেছে কমিশন। একথা নির্দ্ধিধায় বলা যায় দেশে সাম্প্রতিককালে নির্বাচন ঘোষণার পরে এত সংখ্যক বদলি আগে হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *