আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

বেলদায় বিজেপির ব্রিগেডগামী বাসে ভাঙচুরের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা : – আজ ১৪ই মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজনৈতিক জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । রাজ্য জুড়ে বিজেপির পরিবর্তন যাত্রার রথ ব্রিগেডে এসে যাত্রা শেষ করবে । এবং সেখানেই বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী । ব্রিগেডের দক্ষিণেশ্বর মন্দিরের আদলে মঞ্চ তৈরি হয়েছে। সেই সভার পথে বেলদা থেকে আগত বিজেপি কর্মীদের বাস ভাঙচুর করার অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে । যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।

সূত্রের খবর, শনিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ব্রিগেডের সমাবেশে যাওয়ার জন্য বেলদা থেকে একটি বাস রওনা দেয়। আহারমুণ্ডা এলাকা থেকে BJP কর্মীদের নিয়ে কলকাতায় আসার কথা ছিল বাসটির। সেই সময়েই পাতলি এলাকায় ভাঙচুর করা হয় বাসটিকে ।বিজেপি সূত্রের খবর, মোটরবাইক আরোহী কয়েকজন যুবক বাসটিকে আটকান। বাসের চালকের কাছে তাঁরা জানতে যান, তিনি কোথায় যাচ্ছেন। বাসের চালক ব্রিগেডের সভামঞ্চে যাওয়ার কথা বলতেই ঝামেলা বাধে। অতর্কিতে হামলা চালানো হয় বাসটিতে। বাসের কাচ ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে তৃনমূল কর্মীদের বিরুদ্ধে । চালক এবং খালাসিকেও মারধর করা হয়। পরিস্থিতি বেগতিক বুঝে বাস ঘুরিয়ে নিয়ে এলাকা ছেড়ে বেরিয়ে আসেন বাসের চালক। ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে।

বিজেপি কর্মীদের অভিযোগ, তৃণমূল নেতা দিলীপ দে’র নেতৃত্বে হামলা হয়েছে। BJP নেতা গৌরীশঙ্কর অধিকারী বলেন, ‘তৃণমূল কর্মীরা দিলীপ দে-র নেতৃত্বে হামলা করেছে। কিন্তু, এ ভাবে BJP-কে আটকানো যাবে না।যদিও বিজেপির অভিযোগের তীর যার দিকে সেই তৃনমূল নেতা দিলীপ দে বলেন ” এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল । নিজেদের মধ্যে ঝামেলার কারণে এই ঘটনা ঘটেছে” । পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *