আজকের দিনেখেলাবাংলার আয়নাভারত

Cricket-IPL : আইপিএলের দল রাজস্থান রয়্যালসে সুযোগ পেল বর্ধমানের রায়নার সৌমেন !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- পরিবারের আর্থিক অনটন কে পিছনে ফেলে আইপিএলে সুযোগ পেল বর্ধমানের রায়না ব্লকের ছেলে সৌমেন চট্টোপাধ্যায় । রাজস্থান রয়্যালস দলে নিল বাংলার সৌমেন কে । বাবা পেশায় ট্রাক্টর চালক মা গৃহবধূ তবুও ছেলের ক্রিকেটের স্বপ্নকে কখনো অপূর্ণ রাখেনি তারা । বরাবরই নিজেদের সবটুকু দিয়ে ছেলেকে ক্রিকেটার তৈরি করেছেন রায়নার এই দম্পতি। আইপিএলের সুযোগ পাওয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তার সতীর্থ ক্রিকেটাররা। সৌমেন নিজেও বেজায় খুশি ।

কলকাতার ডালহৌসি ক্লাবের নিয়মিত বোলার সৌমেন। ছোট বয়স থেকেই ক্রিকেটের প্রতি গভীর অনুরাগ তার । পরিবারে আর্থিক অনটন থাকা সত্ত্বেও ক্রিকেট খেলার স্বপ্নকে ধাওয়া করা কখনো বন্ধ করেনি সে । বাবা পেশায় ট্রাক্টর চালক আর্থিক দিক থেকে অতটা সচ্ছল নন । তবুও ছেলের স্বপ্নের পথে কোন প্রতিবন্ধকতা তিনি আসতে দেন নি। ক্রিকেটের জিনিসপত্র কিনে দিতে বিভিন্ন জায়গা থেকে ঋণ করেছেন তিনি। সৌমেনের মা যিনি একজন গৃহবধূ তিনিও লক্ষীর ভান্ডারের টাকা জমিয়ে ছেলেকে সহযোগিতা করেছেন ক্রিকেটার হওয়ার পথে । দীর্ঘদিনের কঠিন পরিশ্রম , অদম্য মনোবল এবং নিয়মিত অনুশীলনের ফলে ক্রিকেটের বড় মঞ্চে যাওয়ার সুযোগ হয়েছে গ্রাম বাংলার এই ছেলের। সৌমেনের এই সাফল্যের কারণে এলাকা জুড়ে খুশির হাওয়া বইছে । দরিদ্র পরিবার থেকে উঠে আসা জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় সুযোগ পাওয়ার ঘটনাকে নিঃসন্দেহে বড় সাফল্য মনে করছে বাংলার ক্রিকেট মহল ।আইপিএলে সুযোগ পাওয়া প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে সৌমেন জানান ” ভুবনেশ্বরে রাজস্থান রয়েলসের একটি ক্যাম্প হয়েছিল । সেখান থেকেই আমি সুযোগ পেয়েছি । গতবার তিনজনকে নির্বাচন করা হয়েছিল অল্পের জন্য সুযোগ পাইনি। কারণ আমার বলের গতি ঘন্টায় তিন চার কিলোমিটার কম ছিল। এবারে তিনজনকে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন আমি ” । আইপিএলে নেট বোলার হিসেবে সুযোগ পেয়েছে বাংলার সৌমেন চট্টোপাধ্যায় । এই প্রসঙ্গে সৌমেন বলেন “নেট বোলার হিসেবে সুযোগ পেয়ে অনেকে আইপিএলের ম্যাচ খেলেছে আবার দেশের হয়েও প্রতিনিধিত্ব করেছে পরে। তাই আমিও যাতে সুযোগ পাই সেই ভাবে পরিশ্রম করব ” ।

রাজস্থান রয়্যালসে এবার রবীন্দ্র জাদেজা, স্যাম করণ , সিমরন হেটমায়ার ছাড়াও একাধিক তারকা ক্রিকেটার আছেন যারা বিশ্ব ক্রিকেটে বড় নাম। অনুশীলনের সময় এই সমস্ত ক্রিকেটারদের বোলিং করার সুযোগ পাবেন বাংলার সৌমেন। এই সমস্ত বড় ক্রিকেটারদের থেকে অনেক কিছু শিখতে পারবে বাংলার এই ছেলে। যার ফলে আগামী দিনে বড় ক্রিকেটার হয়ে উঠতে তাকে সহায়তা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *