জানা গেল আইপিএল ২০২৬ শুরুর দিনক্ষণ !
কিউ ইন্ডিয়া বাংলা :- ভোটের আবহের মধ্যেই জানা গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) শুরুর দিনক্ষণ ।
একাধিক রাজ্যে ভোট থাকলেও তার মধ্যেই হবে আইপিএল ২০২৬৷ প্রাথমিকভাবে আইপিএল শুরু তারিখ হিসেবে বিসিসিআই-এর মূল পরিকল্পনা ছিল ২৬ মার্চ৷ কিন্তু এর দুই দিন পরে, এবারের আইপিএল ২৮ শে মার্চ থেকে শুরু হবে।এবারের নিলাম শেষে জানিয়ে দেওয়া হয়েছিল ২০২৬ সালের আইপিএল ২৬ শে মার্চ থেকে শুরু হবে কিন্তু বিশেষ কিছু কারণের জন্য সেটি দুদিন পিছিয়ে দেওয়া হল। টুর্নামেন্টের শেষের তারিখ ও জানিয়ে দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। মে মাসের ৩১ তারিখ বিশ্বের জনপ্রিয়তম টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ শেষ হবে । এখনো অব্দি ম্যাচের সূচি ঘোষণা করা হয়নি, আইপিএল গভর্নিং কাউন্সিলর পক্ষ থেকে। তবে সূচি তৈরির ব্যাপারে আগামী সপ্তাহে বৈঠক হতে পারে কারণ আর বেশি দিন বাকি নেই।আইপিএলের বিগত বছর গুলিতে অনেক সময় দুই অর্ধে আইপিএলের সূচি ঘোষণা করা হয়েছে । তবে এবারের সেই ভাবে সুচি ভূষণ হবে কিনা সেটা এখনো বলা যাচ্ছে না । তবে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে , সে কারণে ফাইনাল সূচি ঘোষণা করার জন্য আইপিএল গভর্নিং কাউন্সিল কিছুটা সময় নিচ্ছে। মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যেই নির্বাচন ঘোষণার কথা শোনা গিয়েছিল, সম্ভবত সেই তারিখগুলোর দিকেই তাকিয়ে রয়েছে আইপিএল কমিটি।আরো একটি বিষয় গতবারের আইপিএলের চ্যাম্পিয়ন হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু । আইপিএলের প্রথা অনুযায়ী গত বছরের চ্যাম্পিয়ন দল তাদের ঘরের মাটিতে পরবর্তী পর্বে প্রথম ম্যাচ খেলে । এবার গত বছর বিরাটদের আইপিএল জয়ের সেলিব্রেশন এর কারণে পদপিষ্ট হয়ে বেশ কিছু সমর্থক মারা গিয়েছিলেন। সেই কারণে টুর্নামেন্টের প্রথম ম্যাচ চিন্নাস্বামী স্টেডিয়ামে না হয়ে অন্য কোন ভেনুতেও হতে পারে । তবে এ বিষয়েও কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি ।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেই বেজে যাবে আইপিএলের দামামা। আপাতত আইপিএলে বিভিন্ন দলের সমর্থকরা তাদের প্রিয় দলের খেলার সূচি প্রকাশের অপেক্ষায় রয়েছেন ।
