আজকের দিনেখেলাভারত

হাসপাতালে বাবাকে দেখে এসে দলের সঙ্গে যোগ রিঙ্কুর, কুর্নিশ নেটপাড়ার …..

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- ভারতীয় দলের তারকা ক্রিকেটার রিঙ্কু সিংকে কুর্নিশ জানাচ্ছেন সকলে । তাঁর আত্মত্যাগ ক্রিকেটপ্রেমীদের মন জিতে নিয়েছে। সঙ্কটজনক অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে থাকা বাবাকে দেখেই ফের চেন্নাই ফিরে যাচ্ছেন রিঙ্কু সিং। রিঙ্কুর বাবা খানচন্দ্র সিং লিভার ক্যানসারে আক্রান্ত। তাঁর শারীরিক পরিস্থিতি সংকটজনক। গ্রেটার নয়ডার এক হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

সূত্রের খবর, টি-২০ বিশ্বকাপের সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে ম্যাচে বড় হারের পর ভারতীয় দল এখন চেন্নাইয়ে। সেখানেই আগামীকাল জ়িম্বাবোয়ের বিরুদ্ধে সুপার এইটের মরণ-বাঁচন ম্যাচ রয়েছে টিম ইন্ডিয়ার। ম্যাচের আগে আচমকাই ভারতীয় শিবির ছেড়ে বাড়ি ফিরেছিলেন রিঙ্কু। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে পরে জানা গিয়েছিল যে, বাড়িতে আপদকালীন পরিস্থিতির জন্য দল ছেড়ে যান রিঙ্কু। আজ বুধবার ২৫ শে ফেব্রুয়ারি দলে যোগ দেওয়ার কথা রয়েছে তার । শোনা যাচ্ছে, রিঙ্কুর বাবা খানচন্দ্র সিংয়ের লিভার ক্যান্সার ধরা পড়েছে। স্টেজ ফোর পর্বে রয়েছে তার রোগ। চিকিৎসকরা জানিয়েছেন রিঙ্কুর বাবার অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। বাবার পাশে থাকতেই ভারতীয় শিবির ছেড়েছিলেন রিঙ্কু।

রিঙ্কু সিংয়ের ভক্তরা দেশজুড়ে তার বাবার আরোগ্য কামনা করছেন । অতীতে ভারতীয় ক্রিকেটে এই ধরনের ঘটনার নজির রয়েছে। বাবার শেষকৃত্য সেরে দেশের হয়ে মাঠে নেমে সচিন তেন্ডুলকরের সেঞ্চুরির ঘটনা ক্রিকেট ভক্তদের মনে গেঁথে আছে । বাবার মৃত্যুর পরেও রঞ্জি ট্রফিতে মাঠে নেমে দিল্লির হয়ে অনবদ্য পারফর্ম করেছিলেন বিরাট কোহলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *