পুলিশ সেজে গয়না চুরির অভিযোগ , চাঞ্চল্যকর ঘটনা হাওড়ায় !
কিউ ইন্ডিয়া বাংলা:- দিনে দুপুরে পুলিশের পরিচয় দিয়ে ছিনতাই। ছিনতাই করা হয় হিরে বসানো সোনার চারটে আংটি ও সোনার হার। গতকাল ২১ শে ফেব্রুয়ারি শনিবার দুপুরে দিনের আলোতেই ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রের খবর গতকাল ২১ শে ফেব্রুয়ারি শনিবার হাওড়া জেলার জগাছা থানার অন্তর্গত রামরাজাতলায় এই ঘটনাটি ঘটে। এলাকার বাসিন্দা ভোলানাথ চট্টোপাধ্যায় বাইকে করে কোন একটি জায়গায় যাচ্ছিলেন । সেই সময় অপরিচিত এক বাইক চালক তার পথ আটকে দাঁড়ায় । এবং একজন পুলিশের একটি কার্ড দেখিয়ে জোর করে ভোলানাথ বাবুর সোনার আংটি ও হার খুলে নেয়। এবং তার পরিবর্তে ভোলানাথ বাবুর হাতে একটি পাথরের টুকরো ধরিয়ে দিয়ে দ্রুত এলাকা ছেড়ে পালায়। পুলিশের দ্বারস্থ হন ভোলানাথ চট্টোপাধ্যায় । তার অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে । এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখানো হচ্ছে । এখনো অবধি ছিনতাইকারীদের সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি । তবে পুলিশ দ্রুত তাদেরকে শনাক্ত করে চুরি যাওয়া সোনার জিনিস দ্রুত উদ্ধার করার প্রচেষ্টায় রয়েছে।
দিনে দুপুরে এই ধরনের ছিনতাই এর ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা । প্রসঙ্গত রাজ্যের চুরি, ছিনতাই এর ঘটনা দৈনন্দিন বৃদ্ধি পাচ্ছে । গত পরশু ২০ ফেব্রুয়ারি মাথায় বন্দুক ও গলায় অস্ত্র ধরে বাদুড়িয়ার একটি বাড়ি থেকে নগদ টাকা ও সোনা নেওয়ার অভিযোগ উঠেছিল দুষ্কৃতিদের বিরুদ্ধে । এরপর আবার গতকাল দিনে দুপুরে হাওড়ার রামরাজাতলা এই ছিনতাই এর ঘটনা ঘটলো ।
