আজকের দিনেভারত

যোগীরাজ্যে মৃত্যু সমাজবাদী পার্টির নেতার

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- মর্মান্তিক এক দুর্ঘটনায় উত্তরপ্রদেশে মৃত্যু হল সমাজবাদী পার্টির এক নেতার। আচমকা এক বিজ্ঞাপনী পিলার ভেঙে পড়ে গাড়ির ওপর । আর তাতেই প্রাণ হারান সপা নেতা লাল বাহাদুর যাদব।

স্থানীয় পুলিশ সূত্রে খবর, গত ১৫ ই ফেব্রুয়ারি রবিবার রাস্তার ধারে পেট্রোল পাম্পের সামনে একটি পিলার ক্রেনের সাহায্যে বসানোর প্রক্রিয়া চলছিল । আর সেই সময় ক্রেনটি ছিঁড়ে এই দুর্ঘটনা ঘটে । বাড়ি থেকে মাত্র ৫০০ মিটার দূরে দুর্ঘটনায় মৃত্যু হয় অখিলেশ যাদবের দলের এই নেতার। সিসিটিভি ফুটেছে ধরা পড়েছে দুর্ঘটনার সময়ের সেই ভিডিও । ওই ফুটে যে দেখা যায় দ্রুত গতিতে রাস্তায় ছুটছিল সাদা রংয়ের একটি স্করপিও। হঠাৎ সেই গাড়ির উপর আছড়ে পড়ে রাস্তার পাশে থাকা ৬৫ ফুটের একটি ভারত পেট্রোলিয়ামের একটি বিজ্ঞাপনে পিলার ওজন আনুমানিক ৪০ কুইন্টাল।
দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই ৪৮ বছর বয়সী ওই নেতা কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ।
পুলিশের তরফে জানানো হয়েছে , এই দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে । নিরাপত্তা ব্যবস্থা ও কোনরকম কোন গাফিলতি হয়েছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে । যদি কোন গাফিলতি ঘটনা তদন্তে উঠে আসে তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। জানা গিয়েছে লালবাহাদুর যাদব পেশায় একজন পিডব্লিউ ডি ঠিকাদার । এর পাশাপাশি তিনি একটি দেশি মদের দোকানের মালিক । দুবার স্থানীয় পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি নির্বাচনে হেরে যান।
ঘটনার পরে এলাকায় এই নিয়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । ব্যস্ত সময় এই ধরনের দুর্ঘটনা কেন ঘটলো তা নিয়ে উপযুক্ত তদন্তের দাবি তুলেছেন এলাকাবাসীরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *