বকেয়া ডিএ দিতে বাধ্য রাজ্য সরকার, এলো বড় আশ্বাস বাণী
কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্য সরকারি কর্মচারীদের পুরনো বকেয়া ভাতা মামলায় বড় রায় ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট । রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছিল যে চলতি অর্থবছর শেষ হওয়ার আগেই কর্মীদের ২৫ শতাংশ ডিএ মিটিয়ে দিতে হবে । অর্থাৎ ৩১ শে মার্চ ২০২৬ এর মধ্যেই মেটাতে হবে । আর বাকি ৭৫ শতাংশ ডি এ মেটানোর জন্য উচ্চপর্যয়ের কমিটি গঠন করা হয়েছিল । সেটা তাড়াতাড়ি মিটিয়ে দিতে হবে । ১৫ ই এপ্রিলের মধ্যে আদালতে জমা দিতে হবে কমপ্লায়েন্স রিপোর্ট । সেখানে রাজ্য সরকারকে জানাতে হবে আদালতের নির্দেশ কার্যকর হলো কিনা ?
কিন্তু সুপ্রিম কোর্টের এই বড় রায়ের পরেও পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই নিয়ে কোন উচ্চবাচ্য করতে দেখা যায়নি। যা নিয়ে চিন্তার মেঘ ঘনিয়েছে সরকারি চাকরিজীবীদের মনে । দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন সকলে । এই অবস্থায় সরকারি কর্মচারীদের বড় আশ্বাস দিলেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনভার্টারেশন অফ স্টেট গভমেন্ট এমপ্লয়ীজের আইনজীবী ফিরদৌস শামিম ।
তিনি বলেন ” রাজ্য সরকারি কর্মচারীরা জানতে চাইছেন যে সুপ্রিম কোর্টের নির্দোষ মত বকেয়া মিটিয়ে দেওয়ার বিষয়টি আজও কার্যকরী হবে কিনা ? হ্যাঁ আপনি নিশ্চিত ভাবে পাবেন কারণ আদালতের নির্দেশে এটা স্পষ্ট করে বলা হয়েছে” । সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনে এই সরকার কোথাও যেতে পারবে না । শামীমের কথায় স্পষ্ট রাজ্য সরকারই কর্মচারীদের বকেয়া দিয়ে নবান্ন দিতে বাধ্য হবে।
রাজ্য সরকারি কর্মচারীদের নিয়ে এই ধরনের নির্দেশ প্রথম নয় । এর আগে ২০২৫ এর ১৬ই মে সুপ্রিম কোর্ট রাজ্যকে চার সপ্তাহের মধ্যে বকেয়া ডি এর ২৫ শতাংশ মেটানোর নির্দেশ দিয়েছিল । ২৭শে জুনের মধ্যে তা মেটানোর সময়সীমা দেওয়া হয়েছিল দেশের সর্বোচ্চ কোর্টের পক্ষ থেকে । সেই সময় রাজ্য সরকার অতিরিক্ত সময় চেয়ে আদালতের দ্বারস্থ হয় । রাজ্যের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট ৫ই ফেব্রুয়ারি বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেয় । কিন্তু এই ক্ষেত্রে রাজ্য সরকারকে কোন মার্কিন সময় দেওয়া হবে না বলে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট । নির্দিষ্ট সময়ের মধ্যেই মেটাতে হবে মহার্ঘ ভাতা ।
প্রসঙ্গত, কিছুদিন আগে আদালত অবমাননার জন্য সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য সরকারকে নোটিশ পাঠানো হয়েছিল। সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেছেন ” সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ডি এর মামলায় মুখ্য সচিব ও অর্থ সচিব কে আদালত অবমাননার নোটিশ পাঠানো হলো। বকেয়া ২৫ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর প্রেক্ষিতে এই নোটিশ। সুপ্রিম কোর্টের রায় বেরিয়ে যাওয়ার আট দিন হয়ে গেলেও এই মহার্ঘ ভাতা মেটানো নিয়ে কোন বৈঠক বা কোন কার্যকরী নির্দেশ দেয়নি রাজ্য সরকার তাই এই নির্দেশ দ্রুত কার্যকর করার লক্ষ্যে এই পদক্ষেপ ” ।
মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পরে বিরোধী দল শুভেন্দু অধিকারী বলেছিলেন ” ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার সমৃদ্ধ করলেন মহামান্য সুপ্রিম কোর্ট । মমতা বন্দ্যোপাধ্যায় ভুল প্রমাণিত হলেন । নিজের দায়িত্ব এড়িয়ে যাওয়ার জন্য আমি বারবার বলে এসেছিলেন ডিএ কর্মচারীদের অধিকার নয় । তবে আদালতের রায় জানিয়ে দিলো যে বিয়ে কর্মচারীদের আইনসিদ্ধ ন্যায্য অধিকার। কোন অনুদান নয় ” ।
এবার রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে আছে সরকারি কর্মচারীরা । এখন দেখার অপেক্ষায় রাজ্য সরকার কত তাড়াতাড়ি সুপ্রিম কোর্টের এই রায়কে কার্যকর করে ?
