আজকের দিনেবিশ্ব

হরমুজ আর কখনই আগের অবস্থায় ফিরবে না, হুঁশিয়ারি ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

কিউ ইন্ডিয়া বাংলা- হরমুজ আর কখনই তার আগের অবস্থায় ফিরবে না, হুঁশিয়ারি ইরানের স্পিকার মহম্মদ বাঘের ঘালিবাফের। সুইজারল্যান্ডে মার্কিন প্রতিনিধিদের সাথে উচ্চপর্যায়ের শান্তি বৈঠক শেষে দেশে ফিরে এই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক ঘালিবাফ। বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান ‘তৈল ধমনী’ হিসেবে পরিচিত এই কৌশলগত জলপথের ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ইরানের এই কড়া অবস্থান ভূ-রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
সম্প্রতি সুইজারল্যান্ডে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় সেখানে দুই পক্ষ ১৪ দফার একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করে। এই আলোচনার পর দেশে ফেরার পথেই ঘালিবাফ স্পষ্ট করে দেন যে, আলোচনার টেবিল বা চুক্তি যাই হোক না কেন, হরমুজ প্রণালীর ওপর ইরানের প্রশাসনিক কর্তৃত্ব কোনোভাবেই শিথিল করা হবে না।
ঘালিবাফ সাফ জানিয়েছেন, আন্তর্জাতিক সামুদ্রিক আইন মেনে চলা হলেও হরমুজ প্রণালীর সামগ্রিক প্রশাসন পরিচালনা করবে একমাত্র ইরান। ইরান স্পষ্ট করেছে যে, এই জলপথ দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোর কাছ থেকে তারা ‘সামুদ্রিক পরিষেবা ফি’ (Maritime Service Fee) বা টোল আদায় করবে। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এই ফি আদায়ের তীব্র বিরোধিতা করেছেন।
ঘালিবাফ সুইজারল্যান্ডের আলোচনাকে ইরানের একটি বড় কূটনৈতিক জয় হিসেবে দেখছেন। তার মতে, সামরিক উপায়ে এই অবরোধ তুলতে গেলে ব্যাপক যুদ্ধ ও রক্তক্ষয় হতো, যা কূটনীতির মাধ্যমে এক রাতেই সমাধান হয়েছে। তবে একই সাথে তিনি ওয়াশিংটনের প্রতি তীব্র অবিশ্বাস প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *