আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

Vote Counting Center : গণনা কেন্দ্র নিয়ে কল্যাণের মামলায় কী নির্দেশ হাইকোর্টের?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- বঙ্গে ভোট গণনার আগেই জোড়া মামলা দায়ের হয় হাইকোর্টে । মামলা দায়ের করেন আইনজীবী ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় । ‘গণনা কেন্দ্রে সুপারভাইজার হিসাবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ কমিশনের’, কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা করেছিলেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Counting Supervisor এবং Counting Assistant পদে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করা হয়েছে। রাজ্য সরকারি কর্মীদের বাদ দেওয়া হয়েছে। যারা এতদিন নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকলেন তাদের কেন বাদ ? নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত ছিলেন না তাদের কেন ওই পদে নিয়োগ করল কমিশন ? এদিন হাইকোর্টে এই সওয়াল করেন তৃণমূল কংগ্রেসের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

পাল্টা নির্বাচন কমিশনের তরফে বলা হয়, ‘ নিয়ম অনুযায়ী আমরা কেন্দ্র বা রাজ্য, যেকোন জায়গায় কর্মরত কর্মীদের নিয়োগ করতে পারি। কমিশন নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করেছে। কমিশন কি আইন বিরুদ্ধ কাজ করেছে ? Counting Supervisor এবং Counting Assistant-রা কেন্দ্রীয় সরকারি কর্মী বলে তারা অবৈধ বা অনৈতিক কাজ করবেন ? এই অভিযোগ একটা গোষ্ঠীর বিরুদ্ধে কেন তোলা হবে ? শুধুমাত্র আশঙ্কার ভিত্তিতে অভিযোগে তোলা হচ্ছে। এর কোনও তথ্য প্রমাণ নেই’।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে কমিশনের আইনজীবীর আরো বক্তব্য “আদালতে রাজনৈতিক ভাষণ দেবেন না। আপনার অসহায়তা ও হতাশা প্রকাশ পাচ্ছে’ । কলকাতা হাইকোর্ট এই মামলার রায়দান স্থগিত রেখেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *