আজকের দিনেখেলা

শক্তিশালী বেঙ্গালুরু কে ঘরের মাঠে হেলায় হারালো গুজরাট

ভালোবাসা ছড়িয়ে দাও

শক্তিশালী বেঙ্গালুরু কে ঘরের মাঠে হেলায় হারালো গুজরা

কিউ ইন্ডিয়া বাংলা :- পর পর দুই ম্যাচে জয় পেল গুজরাট টাইটান্স। চেন্নাইকে হারানোর পর বেঙ্গালুরুকেও সহজে হারালেন শুভমন গিলরা । নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে অল্প রানে আটকে রাখার পর চার ওভার বাকি থাকতে জয় গুজরাটের। এবারের আইপিএলে এখনো পর্যন্ত একমাত্র দল গুজরাট যারা আরসিবিকে অলআউট করতে পেরেছে ।

আজ টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বেঙ্গালুরু। ইনিংসের তৃতীয় ওভার শেষ হওয়ার আগেই উইকেট হারায় তারা । আবারো ব্যর্থ হন জ্যাকব বেথেল। মাত্র পাঁচ রান করে মহম্মদ সিরাজের বলে তিনি আউট হন । বিরাট কোহলি অন্যান্য দিনের মতো দ্রুত গতিতে রান তোলা শুরু করেন । কিন্তু ১৩ বলে ২৮ রান করে তিনি রাবাডার বলে ফিরে যান । দেবদত্ত পাল্লিকাল ২৪ বলে ৪০ রান করে আউট হন। তিনি আজকে রয়েছে আরসিবি দলের সর্বোচ্চ রান সংগ্রহকারী । বাকিদের মধ্যে অধিনায়ক রজত পাতিদার (১৯) , রোমারিও শেফার্ড (১৭) এবং ভেঙ্কটেশ আয়ার (১২) রান করেন । টিম ডেভিড , ক্রুনাল পান্ডিয়া ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হন । শেষের দিকে ভুবনেশ্বর কুমার ১৫ বলে ১৫ রান না করলে বেঙ্গালুরুর রান দেড়শ পার করত না। নির্ধারিত কুড়ি ওভারে ১৫৫ রান তোলে আরসিবি। গুজরাটের হয়ে সর্বাধিক তিন উইকেট নেন আরশাদ খান । দুটি করে উইকেট নেন জেসন হোল্ডার এবং রশিদ খান ।

১৫৬ রানের সহজ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে গুজরাট ওপেনার সাই সুদর্শন মাত্র পাঁচ বলে ছয় রান করে আউট হন। ঝড়ো গতিতে ব্যাটিং করতে থাকেন অধিনায়ক গিল এবং জস বাটলার। গিল ১৮ বলে ৪৩ রান করে আউট হন। বাটলারের সংগ্রহ ১৯ বলে ৩৯ রান। এই দুটি ইনিংস গুজরাটের জয়ের ভিত কে তৈরি করে দেয় আজকের ম্যাচে। এরপর ওয়াশিংটন সুন্দর এবং শাহরুখ খান বেশি রান করতে পারেননি । এই দুই ব্যাটার যথাক্রমে ১২ এবং ৮ রানে আউট হন। জেসন হোল্ডারও এই ম্যাচে ১২ রান করেন। এরপর রাহুল তেওটিয়া ১৭ বলে ২৭ রান করে গুজরাটকে ঘরের মাঠে জয় এনে দেন। দল হারলেও বেঙ্গালুরুর হয়ে দুর্দান্ত বোলিং করেন ভুবনেশ্বর কুমার। নিজের চার ওভারে ২৮ রান দিয়ে তিনি ৩ উইকেট নেন ।

গুজরাটের বিপক্ষে হেরে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়ে গেল আরসিবি। তাদের কাছে সুযোগ ছিল পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলের। অপরদিকে গুজরাট এই ম্যাচে জিতে টেবিলের পঞ্চম স্থানে উঠে এলো । আরসিবির পরের ম্যাচ আগামী ৭ই মে লখনউ সুপার জায়ান্ট এর বিপক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *