আজকের দিনেবাংলার আয়না

বাড়ির সামনে তাজা বোমা উদ্ধার

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- বাড়ির মূল গেটের সামনে সাত সকালে উদ্ধার তাজা বোমা । দেগঙ্গা থানার গোবর্ধনপুর এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে । রাজনৈতিক কারণ নাকি পারিবারিক কোনো শত্রুতার জেরে এই কান্ড তা খতিয়ে দেখছে তদন্ত শুরু করেছে পুলিশ।

দেগঙ্গা থানার গোবর্ধনপুর এলাকার বাসিন্দা হাফিজুর রহমানের বাড়ির মূল গেটের সামনে পরপর সাজানো ছিল সাতটি তাজা বোমা । একটু অসাবধান হলেই ঘটে যেতে পারতো বড় দুর্ঘটনা । বাড়ির গেটের সামনে এইভাবে বোমা রাখা দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় । কে বা কারা কি উদ্দেশ্যে বোমা রেখে গেল তা এখনো স্পষ্ট নয় । পুলিশের খবর দেওয়া হলে স্থানীয় দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাগুলি উদ্ধার করে । এর পিছনে রাজনৈতিক বা অন্যান্য কোন যোগ আছে কিনা দেখছে পুলিশ ।

এর আগে বিগত ২০২৫ সালের মার্চ মাসে দেগঙ্গা থানার চৌরাশিয়া গ্রাম পঞ্চায়েতে বাড়ির সামনেই এই ভাবেই বোমা উদ্ধার হয়েছিল । সেবার বোমা রাখা ছিল মিষ্টির প্যাকেটে। ঘটনার পিছনে ছিল রাজনৈতিক যোগ । কিন্তু আজ সকাল ১৫ ফেব্রুয়ারি এই বোমা রাখার ঘটনার সঙ্গে এখনো অব্দি কোন রাজনৈতিক যোগ পাওয়া যায়নি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *