আজকের দিনেবাংলার আয়না

Yuva Sathi Prakalpa-WB State Govt : কাল থেকে রাজ্যে শুরু যুব সাথী প্রকল্পের ক্যাম্প, প্রকল্পে নথিভুক্ত হওয়ার জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- আগামীকাল ১৫ই ফেব্রুয়ারি থেকে গোটা রাজ্য জুড়ে শুরু হচ্ছে যুব সাথী প্রকল্পের ক্যাম্প । সেই বিষয়ে আজ নবান্নে রাজ্যে সমস্ত জেলাশাসকদের সঙ্গে তিরিশ মিনিটের প্রস্তুতি বৈঠক করেন রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী । রাজ্যের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রে এই প্রকল্পের ক্যাম্প করা হবে । ক্যাম্পে আসার সময় আবেদনকারীদের কোন কোন কাগজপত্র নিয়ে আসতে হবে তা বলে দেওয়া হয়েছে ।

আবেদনকারীরা তাদের আধার কার্ড ,জাতিগত শংসাপত্র, ব্যাংক পাস বইয়ের প্রথম পাতা, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ডের জেরক্স ও ২ কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আসতে হবে যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য । প্রতিটি বিধানসভার একটি করে জায়গায় এই ক্যাম্পের আয়োজন করা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে । এই ক্যাম্পে নিয়মিত চারজন আধিকারিককে উপস্থিত থাকতে হবে । জমা পরা নথি গুলি সঠিক ভাবে যাচাই করে সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটে আপলোড করতে হবে । প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিধানসভা ভিত্তিক এই ক্যাম্প আয়োজিত হবে। আগামীকাল ১৫ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ক্যাম্প চলবে ২৬ শে ফেব্রুয়ারি পর্যন্ত । এপ্রিল মাসের ১ তারিখ থেকে এই প্রকল্প শুরু করা হবে। ২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক পাস বেকার যুবকরা এই প্রকল্পের অধীনে আবেদন করতে পারবেন। প্রাথমিকভাবে পাঁচ বছর প্রতি মাসে মাসিক দেড় হাজার টাকা করে পাওয়া যাবে । পরবর্তীকালে চাকরি না পাওয়া গেলে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত বিবেচনা করা হবে ।

চলতি মাসের ৫ তারিখে অন্তর্বর্তীকালীন রাজ্য বাজেটে এই প্রকল্পের ঘোষণা করা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে । বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন আগামী ১৫ ই আগস্ট থেকে এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে । কিন্তু এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান এপ্রিল মাসের ১লা তারিখ থেকেই মিলবে এই ভাতা। যেহেতু এপ্রিল মাসের ১ তারিখ নতুন অর্থবর্ষ শুরু তাই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ।

আগামী বিধানসভা নির্বাচনের আগে যুব সাথী প্রকল্প তৃণমূল কংগ্রেসের এক মাস্টারস্ট্রোক বলে মনে করছে রাজনৈতিক মহল । আগামী বিধানসভা নির্বাচনে ভোট বিতরণী পার করতে এটি অত্যন্ত কার্যকরী প্রক্রিয়া বিবেচিত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *