আজকের দিনেখেলা

নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে অভিষেককে নিয়ে উদ্বেগে ভারত

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- আমেরিকার বিরুদ্ধে কষ্টার্জিত জয় দিয়ে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত । দ্বিতীয় ম্যাচ নামিবিয়ার বিরুদ্ধে নামার আগে ওপেনার অভিষেক শর্মাকে নিয়ে উদ্বেগে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। গতকাল ১০ ই ফেব্রুয়ারি মঙ্গলবার তাকে অনুশীলন করতে দেখা যায়নি। পেটের চোট তাকে ভোগাচ্ছে খবর সূত্রে।

আমেরিকার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচেও সম্পূর্ণ সুস্থ ছিলেন না আইসিসি টি টোয়েন্টি র‍্যাংকিং এর নম্বর ওয়ান ব্যাটার অভিষেক শর্মা । কিছুটা ঝুঁকি নিয়ে তাকে খেলানো হয়েছিল । আউট হওয়ার পর তাকে আর মাঠে দেখা যায়নি। সোমবার প্রধান কোচ গৌতম গম্ভীর এর বাড়িতে দল যখন নৈশভোজে গিয়েছিল তখন ও তিনি সেখানে বেশিক্ষণ ছিলেন না। গতকালের অনুশীলনে তার অনুপস্থিতি উদ্বেগ বাড়িয়েছে। যদিও সহকারী কোচ রায়ান টেন দুশখাতে জানিয়েছেন তারা অভিষেক কে ম্যাচে পাওয়ার ব্যাপারে আশাবাদী। যেহেতু ম্যাচের এখনো একদিন বাকি আছে।

গতকাল ১০ ই ফেব্রুয়ারি মঙ্গলবারের অনুশীলনে সঞ্জু স্যামসনকে বাড়তি অনুশীলন করতে দেখা যায়। যদি কোনো কারণে অভিষেক না খেলেন সঞ্জু তার বিকল্প হিসাবে খেলবেন।

টিম ইন্ডিয়ার জন্য স্বস্তির খবরও আছে । মঙ্গলবার অনুশীলন করেছেন জসপ্রিত বুমরা এবং ওয়াশিংটন সুন্দর। অসুস্থতার জন্য প্রথম ম্যাচে খেলতে পারেননি । নামিবিয়ার বিরুদ্ধে তিনি খেলতে পারবেন আশা করা যাচ্ছে। এছাড়া ৯ ই ফেব্রুয়ারি সোমবার দিল্লিতে ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন সুন্দর। রবিবার তাঁকে ম্যাচ খেলার ছাড়পত্র দিয়েছেন বোর্ডের চিকিৎসকেরা। পাকিস্থানের বিপক্ষে রবিবার ১৫ ই ফেব্রুয়ারি ম্যাচের আগে নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচ ভারতীয় দলের দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *