আজকের দিনেসিলেবাস থেকে

কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কে ইন্টার্নশিপের সুযোগ

ভালোবাসা ছড়িয়ে দাও

আপনি ব্যাঙ্কে চাকরি করতে চান। আপনার জন্য দারুণ সুযোগ রয়েছে। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক আপনাকে দিচ্ছে দারুন সুযোগ। এখানে তারা রিক্রুটমেন্ট ইন্টার্ন পদে ইন্টার্নশিপের জন্য আবেদন গ্রহণ করছে। ট্রেনিংও হবে বিনামূল্যে। সঙ্গে থাকবে স্টাইপেন্ডও। ইতিমধ্যেই অনলাইনে আবেদন শুরু হয়েছে।

কারা আবেদন করবেন?

নির্দিষ্ট যোগ্যতাগুলি থাকতে হবে—

  • ফুল টাইম অফিসে উপস্থিত থেকে ইন্টার্নশিপ করতে উপলব্ধ থাকতে হবে।
  • ৫ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চের মধ্যে ইন্টার্নশিপ শুরু করতে হবে।
  • মোট ছয় মাস ইন্টার্নশিপে যুক্ত থাকতে হবে।
  • থানে, নবী মুম্বাই এবং মুম্বাই এলাকার প্রার্থীরা শুধুমাত্র আবেদন করতে পারবে।
  • সংশ্লিষ্ট ক্ষেত্রে স্কিল ও দক্ষতা থাকতে হবে।
  •  

কী কী কাজ করতে হবে?

  • LinkedIn, Naukri, IIM Jobs এ বিভিন্ন প্রার্থী খুঁজতে হবে এবং শর্টলিস্টেড করতে হবে।
  • ইন্টারভিউ সিডিউল করতে হবে এবং সমন্বয় করতে হবে।
  • প্রার্থীদের ডকুমেন্ট সংগ্রহ করতে সহায়তা করতে হবে।
  • ক্যান্ডিডেট ডাটাবেস আপডেট ও রেকর্ড মেইন্টেন করতে হবে।
  • অফার নেভিগেশন প্রক্রিয়ায় সহায়তা করতে হবে।
  •  

ক’দিন হবে ইন্টার্নশিপ

এই ইন্টার্নশিপ ট্রেনিংটি ভারতের থানে, নবী মুম্বাই এবং মুম্বাইতে অনুষ্ঠিত হবে এবং ট্রেনিংটি ৬ মাসের জন্য হবে। অর্থাৎ ৬ মাস সম্পূর্ণ নিরবিচ্ছিন্ন সময় দিতে হবে।

স্টাইপেন্ড অন্যান্য সুযোগসুবিধা

এখানে ট্রেনিং নিলে প্রতি মাসে ১০,০০০ টাকা থেকে শুরু করে ১২,০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। সঙ্গে অন্যান্য ভাতা যুক্ত থাকবে। তবে ইন্টার্নশিপ শেষে সার্টিফিকেট ও সুপারিশ পত্র দেওয়া হবে, যেগুলি চাকরির আবেদনের ক্ষেত্রে কাজে লাগবে।

আবেদন পদ্ধতি

চাকরিপ্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *