আজকের দিনেভারত

ওড়িশা সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- ওড়িশা সফরে ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ময়ূরভঞ্জ জেলার রায়রংপুরের মহুলডিহায় একটি হলিডে হোম উদ্বোধন সহ একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেন তিনি । তার সফর ঘিরে করা নিরাপত্তার ব্যবস্থা করেছে ওড়িশা সরকার।

আজ ৪ঠা ফেব্রুয়ারি সকাল ১১ টা বেজে দশ মিনিটে বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে রায়রংপুরে অবতরণ করেন তিনি । ওড়িশার রাজ্যপাল ড: হরিবাবু কম্ভামপাতি, মুখ্যমন্ত্রী মোহন মাঝি, গৃহ ও নগরায়ন মন্ত্রী ও বন পরিবেশ দপ্তরের মন্ত্রী ও স্থানীয় সাংসদ, বিধায়করা ফুলের তোড়া দিয়ে তাকে স্বাগত জানান। সর্বপ্রথম। আজ বেলা ১১ টা ৩০ মিনিটে তিনি হলিডে হোম উদ্বোধন করেন । রাষ্ট্রপতি পদ থেকে অবসর নেওয়ার পর দ্রৌপদী মুর্মু এই ভবনেই থাকবেন । হলিডে হোম টি ১৬ কক্ষ বিশিষ্ট , অনেক বিলাসবহুল সুবিধাযুক্ত । হলিডে হোম উদ্বোধনের পর তিনি বেলা ১২:০০ টায় মহলডিহায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যান । বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে দীর্ঘক্ষণ তাকে কথা বলতে দেখা যায় । উপজাতি নেতা ভঞ্জবীর সুনারাম সোরেন এর আবক্ষ মূর্তি উন্মোচন করেন তিনি । এছাড়া স্থানীয় পূর্ণেশ্বর মহাদেব মন্দির পরিদর্শনে যান মাননীয় রাষ্ট্রপতি।বিকেলে ওড়িশার একটি আদালত প্রাঙ্গনে বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যাওয়ার কথা আছে তার ।

ওড়িশায় রাষ্ট্রপতির এই সফর ঘিরে প্রচুর উৎসাহ উদ্দীপনার লক্ষ্য করা গিয়েছে সাধারণ জনগণের মধ্যে । তাদের মধ্যে ছিল সাজসজো রব । দ্রৌপদী মুর্মুর এই সফর ঘিরে গোটা রায়রংপুর জুড়ে ছিল তুমুল ব্যস্ততা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *