আজকের দিনেতিলোত্তমা

৭ দিনেই তৈরি ব্রিজ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- দীর্ঘদিন ধরেই খালের দু’প্রান্তের মানুষের যাতায়াতে চরম ভোগান্তি ছিল লেকটাউন ও সল্টলেক সংলগ্ন এলাকায়। বিশেষ করে ভিআইপি রোড থেকে সল্টলেকে যাওয়ার পথে প্রতিদিনই তৈরি হতো তীব্র যানজট। এই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যেই নতুন ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।

মাত্র সাত দিনের মধ্যেই লেকটাউনে ভিআইপি রোড থেকে সল্টলেকে যাওয়ার জন্য ডাবল লেন মডিউলার স্টিল বেইলি ব্রিজ বসানোর কাজ সম্পূর্ণ করেছে গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স । ৪৪০ ফুট দীর্ঘ এই ব্রিজ নির্মাণকে সংস্থার তরফে ঐতিহাসিক মাইলস্টোন হিসেবে দেখা হচ্ছে। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির বরাতেই এই ব্রিজ নির্মাণের কাজ পায় জিআরএসই।

প্রসঙ্গত উল্লেখ্য, লেকটাউন থেকে সল্টলেকে যাওয়ার জন্য এটি দ্বিতীয় বেইলি ব্রিজ। সংস্থার দাবি, কেষ্টপুর চ্যানেলের উপর নির্মিত প্রথম বেইলি ব্রিজের তুলনায় এটি আরও আধুনিক ও প্রযুক্তিগতভাবে উন্নত। নতুন ব্রিজটির প্রস্থ সাড়ে সাত মিটার এবং এটি একসঙ্গে সর্বোচ্চ ১০০ মেট্রিক টন পর্যন্ত ভার বহনে সক্ষম। ফলে ভারী যান চলাচলেও আর বিশেষ সমস্যা হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

স্থানীয় বাসিন্দাদের আশা, এই নতুন ব্রিজ চালু হলে দীর্ঘদিনের যানজট সমস্যার বড় অংশেরই সমাধান হবে এবং লেকটাউন ও সল্টলেকের মধ্যে যাতায়াত হবে আরও মসৃণ ও নিরাপদ। এখন দেখার, বাস্তবে এই ব্রিজ কতটা কার্যকরভাবে সাধারণ মানুষের পরিষেবা দিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *