Madhyamik-Notice-SSC : মাধ্যমিকের আগে জরুরি সতর্কতা, না মানলেই বাতিল পরীক্ষা !
কিউ ইন্ডিয়া বাংলা :- রাত পোহালেই শুরু স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। স্কুলের গণ্ডি পেরিয়ে অন্য স্কুলে পরীক্ষা দিতে যাবে মোট ৯,৭১,৩৪০ জন পরীক্ষার্থী। পরীক্ষার আগে পড়াশোনার চাপ থাকলেও পাঠ্যক্রমের বাইরেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা অত্যন্ত জরুরি। মধ্যশিক্ষা পর্ষদের কড়া নির্দেশিকা অনুযায়ী, নির্দিষ্ট নিয়ম না মানলে পরীক্ষা পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে। তাই পরীক্ষা দিতে যাওয়ার আগে এক নজরে জেনে নেওয়া দরকার কী কী বিষয় অবশ্যই মানতে হবে।
পরীক্ষাকক্ষে প্রবেশের সময় পরীক্ষার্থীদের সঙ্গে অবশ্যই আসল অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড থাকতে হবে। পরীক্ষাকেন্দ্রের ভিতরে কোনও অভিভাবকের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। কোনও অবস্থাতেই মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকক্ষে ঢোকা যাবে না ধরা পড়লে পরীক্ষা বাতিল হতে পারে। একই সঙ্গে স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটার বা কোনও ধরনের বৈদ্যুতিন যন্ত্র বহন করাও নিষিদ্ধ। পরীক্ষা শেষ হবে দুপুর ২টোয়, তার আগে প্রশ্নপত্র নিয়ে পরীক্ষাকক্ষ ছাড়া যাবে না। নকল করতে গিয়ে ধরা পড়লে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং পরীক্ষা বাতিল হতে পারে। পাশাপাশি পরীক্ষার খাতায় নির্ধারিত স্থানে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে লেখা বাধ্যতামূলক।
পর্ষদের দাবি, পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। পরীক্ষাব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ২৪ ঘণ্টা সচল হেল্পলাইন পরিষেবাও চালু করা হয়েছে। সেন্ট্রাল কন্ট্রোল রুমে যোগাযোগ করা যাবে ০৩৩ ২৩২১ ৩৮১৩, ০৩৩ ২৩৫৯ ২২৭৭ এবং ০৩৩ ২৩৩৭ ২২৮২ নম্বরে। কলকাতার আঞ্চলিক অফিসে ০৩৩ ২৩২১ ৩৮১১, বর্ধমানের আঞ্চলিক অফিসে ০৩৪ ২২৬৬ ২৩৭৭, মেদিনীপুরে ০৩২ ২২২৭ ৫৫২৪ এবং উত্তরবঙ্গের আঞ্চলিক অফিসে ০৩৫ ৩২৯৯ ৯৬৭৭ নম্বরে যোগাযোগ করা যাবে।
এছাড়াও জরুরি প্রয়োজনে সভাপতি, সচিব ও অতিরিক্ত সচিবের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য তিনটি বিশেষ নম্বর দেওয়া হয়েছে— ০৩৩ ২৩২১ ৩০৮৯, ০৩৩ ২৩২১ ৩৮১৬ এবং ০৩৩ ২৩২১ ৩২১৬। পরীক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকেরা এই নম্বরগুলিতে ফোন করে পরীক্ষা সংক্রান্ত সমস্ত সহযোগিতা পাবেন বলে জানিয়েছে মধ্যশিক্ষা
