পরিবর্তিত হচ্ছে আই লিগের নাম
কিউ ইন্ডিয়া বাংলা:- বদল হচ্ছে দেশের এক ফুটবল লিগের নাম , যা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে দেশের ফুটবল সমর্থকদের একাংশের।
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের উদ্যোগে এ বছরের ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল ) শুরু হবে আগামী ১৪ ই ফেব্রুয়ারি থেকে। উদ্বোধনী ম্যাচ খেলবে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্স। এরই মাঝে উঠে আসছে আরো একটি বড় খবর। একাধিক সূত্রের খবর , বদলে যাচ্ছে আই লিগের নাম । নতুন মরসুম অর্থাৎ ২০২৫-২৬ সিজনে নতুন নামে শুরু হবে ভারতের এই গুরুত্বপূর্ণ ফুটবল টুর্নামেন্ট।
সূত্র মারফত জানা যাচ্ছে, এ বছর থেকে আই লিগের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে ইন্ডিয়ান ফুটবল লিগ। বলাই বাহুল্য, শুরুর দিকে এর নাম ছিল জাতীয় লিগ , পরবর্তী কালে নাম বদলে এই ফুটবল টুর্নামেন্টের নাম রাখা হয়েছিল আই লিগ। এরপর থেকে এই নামই ছড়িয়ে পড়ে নানা মহলে। ভারতীয় ফুটবল মহলে যা বেশ জনপ্রিয় হয় । সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে প্রস্তাব আসে আই লিগের নাম পাল্টে ফেলার। এই বিশেষ টুর্নামেন্টের নাম বদলে ইন্ডিয়ান ফুটবল লিগ রাখার আবেদন জানান অনেকে। শেষ পর্যন্ত সেই প্রস্তাবে সম্মতি জানিয়েছে এআইএফএফ।
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে চূড়ান্ত অনুমতি পাওয়ার পর দেশের গুরুত্বপূর্ণ ফুটবল লিগ আই-লিগের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে ইন্ডিয়ান ফুটবল লিগ । তবে হঠাৎ করে এই নাম পরিবর্তনের বিষয়টিকে অনেকেই ভালভাবে নিচ্ছেন না। ফুটবলপ্রেমীদের একাংশ বিষয়টিকে স্বাগত জানালেও সিংহভাগ মানুষই আই লিগ নামটিকেই পুনরায় ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন।
এবারের আইলিগে দেশের বিভিন্ন রাজ্য থেকে মোট ১১ টি ক্লাব অংশ্রগ্রহন করতে চলেছে ।
জানা গিয়েছে, গুরুত্বপূর্ণ ফুটবল লিগে অংশগ্রহণকারী প্রত্যেক ক্লাব সিঙ্গেল লেগে রাউন্ড রবিন ফরম্যাটে ম্যাচ খেলবে। পরবর্তীতে যার পয়েন্ট যত বেশি হবে সেই নিরিখে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে পৌঁছবে প্রথম ৬টি দল এবং শেষের ৫ দল যাবে রেলিগেশন রাউন্ডে।
