Arijit Singh-Playback – চরম দুঃসংবাদ ভারতীয় সঙ্গীত প্রেমীদের জন্য , প্লে ব্যাক থেকে অবসর নিলেন অরিজিৎ সিং !
কিউ ইন্ডিয়া বাংলা:- এই খবরের জন্য কেউই হয়তো তৈরি ছিলেন না । প্লে ব্যাক সঙ্গীত থেকে সরে দাঁড়ালেন বিখ্যাত গায়ক অরিজিৎ সিং। সিনেমাতে আর প্লে ব্যাক করবেন না অরিজিৎ । আজ মঙ্গলবার ২৭ শে জানুয়ারি সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্ট এর মাধ্যমে একথা জানান জিয়াগঞ্জের ৩৮ বছর বয়সী এই গায়ক ।
নিজের পোস্টে অরিজিৎ লেখেন, “হ্যালো, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। এত বছর ধরে শ্রোতারা, যে হিসেবে আমাকে অকুণ্ঠ ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আনন্দের সঙ্গে জানাচ্ছি, এখন থেকে আমি আর প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে কোনও নতুন অ্যাসাইনমেন্ট নেব না। এই অধ্যায় এখানেই শেষ করছি। এটি ছিল এক অসাধারণ যাত্রা, আর ঈশ্বর আমার প্রতি সত্যিই দয়ালু ছিলেন।”
এই খবর শুনে তার অনুরাগীরা হতাশ হয়ে পড়েছেন । কেউই হয়তো এই খবরের জন্য তৈরি ছিলেন না । নতুন সঙ্গীত জীবনের জন্য গায়ককে শুভেচ্ছা জানিয়েছেন সকলে । অরিজিৎ তার গান দিয়ে দর্শকদের মুগ্ধ করে রেখেছিলেন ।
২০১১ সালে মার্ডার ২ সিনেমার মাধ্যমে বলিউডে প্রথম প্লে ব্যাক করেছিলেন । ১৫ বছর বলিউড ও টলিউডে একটানা রাজত্ব করেছেন । সেই যাত্রার আজ সমাপ্তি হল । তবে ভক্তরা বিভিন্ন স্টেজ শোতে তার গান শুনতে পারবেন ।
