Cricket-T20 : ওয়ানডে সিরিজ হারের জ্বালা জুড়োলো টি টোয়েন্টিতে, তৃতীয় ম্যাচে ১০ ওভারেই জয়ী ভারত ….
কিউ ইন্ডিয়া বাংলা:- টি টোয়েন্টি সিরিজ ২ ম্যাচ বাকি থাকতেই ৩-০ ব্যবধানে জয়ী মেন ইন ব্লু। গুয়াহাটিতে নিউজিল্যান্ডের দেওয়া ১৫৪ রানের টার্গেট ১০ ওভারেই সম্পন্ন করলেন সূর্য – অভিষেকরা । সঞ্জু স্যামসন শূন্য রানে ফিরলেও ম্যাচে তার কোনো প্রভাব পড়তে দিলেন না বাকি ব্যাটাররা । একপেশে ম্যাচ জিতল ভারত।কার্যত দাড়াতেই পারল না কিউই বোলাররা । অভিষেক শর্মা ও সূর্যকুমার যাদব ছেলেখেলা করলেন নিউজিল্যান্ডের বোলারদের নিয়ে । একের পর এক বিধ্বংসী শটে কাহিল করে দিচ্ছিলেন ইস সোধি – ম্যাট হেনরিদের ।নিয়ন্ত্রিত বোলিং ও বিধ্বংসী ব্যাটিং এই দুইয়ের ওপর ভর করে কিউইদের হারিয়ে এই ম্যাচ জিতে সিরিজ ৩-০ করল ভারত।
আজকে টসে জেতেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব টসে জিতে প্রথমে সফরকারী নিউজিল্যান্ড দলকে ব্যাট করার আমন্ত্রণ জানান। দলে দুটি পরিবর্তন করে টিম ইন্ডিয়া, বরুণ চক্রবর্তী ও অর্শদীপ সিং এর জায়গায় আজ খেলানো হয় রবি বিষ্ণই ও জসপ্রিত বুমরাকে ।ম্যাচের প্রথম ওভারেই কিউই দুর্গে আঘাত হানেন হর্ষিত রানা, ডেভন কনওয়েকে ১ রানে আউট করেন তিনি । গত ম্যাচে ভালো খেলা টিম সেইফার্ট ও রাচিন রবীন্দ্রকে দ্রুত আউট করেন বুমরা ও হার্দিক । নিউজিল্যান্ডের হয়ে গ্লেন ফিলিপস ও মার্ক চ্যাপম্যান ভালো ইনিংস খেলেন। ফিলিপস এর সংগ্রহ ৪৮ মাত্র ২ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন তিনি। চ্যাপম্যান এর সংগ্রহ ২৩ বলে ৩২ ।
শেষে কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার ১৭ বলে ২৭ রানের ইনিংস না খেলতেন নিউজিল্যান্ডের রান ১৫০এর গণ্ডি পেরোতো না ।শেষমেষ ৯ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৫৩ রান তোলে তারা ।
রান তাড়া করতে নেমে শূন্য রানে সাজঘরে ফেরেন সঞ্জু স্যামসন। তার ফর্ম টি টোয়েন্টি বিশ্বকাপ এর আগে চাপে ফেলবে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্টকে । পরের ম্যাচে তাকে বসাতে পারেন কোচ গৌতম গম্ভীর। ইশান কিশান গত ম্যাচের মতো ঝোড়ো গতিতে ব্যাটিং শুরু করেন । ১৩ বলে ২৮ করে তিনি আউট হয়ে যান । অধিনায়ক সূর্যকুমার ব্যাটিংয়ে নামলে ভয়ংকর রূপ করে ভারতীয় ব্যাটিং লাইন আপ। অভিষেক শর্মা ও সূর্য একের পর এক বল বাউন্ডারি পার করাতে থাকেন। মাত্র ১৪ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন অভিষেক । গত ম্যাচের মত হাফ সেঞ্চুরির দেখা পান অধিনায়ক সূর্য নিজেও। ১০ ওভারে ম্যাচ জিতে নেয় ভারত। সূর্য অপরাজিত থাকেন ৫৭ রানে এবং অভিষেক অপরাজিত থাকেন ৬৮ রানে ।
ভারত অধিনায়ক এর ফর্মে ফেরা টিম ইন্ডিয়ার জন্য আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ এর আগে বড় স্বস্তি । উইকেট পড়লেও রানের গতি যেভাবে বজায় রাখছে টিম ইন্ডিয়ার ব্যাটাররা তাতে হেড কোচ গৌতম গম্ভীর আশ্বস্ত হতেই পারেন । এই ম্যাচে ভারতের আরো একটি পজিটিভ দিক হলো ভালো ফিল্ডিং । বিগত ম্যাচ গুলিতে অনেক সহজ ক্যাচ ফেলেছিল ভারতীয় ফিল্ডাররা । আজকের ম্যাচে সেই সমস্যাটা শোধরানো গেছে । দুর্দান্ত ফিল্ডিং করেছে টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা । সিরিজের বাকি মাত্র আর দুইটি ম্যাচ , আরো কিছু খেলোয়াড়কে প্রথম একাদশে খেলিয়ে দেখে নিতে পারে টিম ম্যানেজমেন্ট । পরের ম্যাচ টিম ইন্ডিয়া খেলবে বিশাখাপত্তনমে ।
