বাংলার আয়নাআজকের দিনেভারত

Vande Bharat : বন্দে ভারত স্লিপার ট্রেনের খাবার এর মেনুতে শুধু নিরামিষ , উঠছে তুমুল বিতর্ক !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- বন্দে ভারত স্লিপার ট্রেনের খাবার এর মেনুতে শুধু নিরামিষ থালি , যা নিয়ে বেঁধেছে নতুন এক বিতর্ক। বন্দে ভারত স্লিপার ট্রেন বিগত ১৬ ই জানুয়ারি মালদা টাউন স্টেশন থেকে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। খাবার এর মেনু প্রকাশ্যে আসতেই বিতর্কের সৃষ্টি হয়েছে। আমিষ খাদ্য মাছ, মাংস, ডিম না থাকায় এই নিয়ে বাঙালি আবেগকে উস্কে দিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে রাজ্যের শাসক দল তৃনমূল কংগ্রেস। বিজেপির বিরুদ্ধে মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ করার অভিযোগ তুলছে তারা, এটাও বলা হচ্ছে,  যে রাজ্যের থেকে ট্রেন ছাড়ছে সেখানকার মানুষের পছন্দের খাবার খাদ্য তালিকায় আমিষ এর গুরুত্ব রয়েছে । সেখানে শুধু নিরামিষ খাবার দেওয়া হচ্ছে। যেহেতু ট্রেনের ভাড়ার মধ্যেই খাবার এর দাম নেওয়া আছে সেজন্য বিতর্কের পরিমাণটা এতটা তীব্র। 

যে খাবার নিয়ে এত বিতর্ক আগে জেনে নেওয়া যাক কী কী দেওয়া হচ্ছে সেই মেনুতে। রেলদপ্তর সূত্রে খবর, হাওড়া থেকে কামাক্ষ্যা যাওয়ার সময় মেনুতে থাকছে বাসন্তী পোলাও, ছোলার ডাল, মুগ ডাল, ঝুরি আলু ভাজা, ছানা বা ধোকার ডালনা, লাবড়া, সন্দেশ, রসগোল্লা।

আর বন্দে ভারত স্লিপার এর  অসমীয়া মেনুতে থাকছে সুগন্ধী জোহা ভাত, মাটি মাহর ডাল, মুসুর ডাল, সবজি, ভাজাভুজি, নারকেল বরফি।

মাছে ভাতে বাঙালিকে নিরামিষ খাবার দেওয়ার ইস্যু নিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃনমূল। 

নিজেদের এক্স হ্যান্ডেলে শাসকদল এই ইস্যুকে হাতিয়ার করে লিখেছে, এই ট্রেনটি এমন দু’টি রাজ্যের মধ্যে দিয়ে যাতায়াত করছে যেখানকাল মানুষের খাদ্যসংস্কৃতিতে আমিষের বিশেষ গুরুত্ব রয়েছে। অথচ সেখানে খালি নিরামিষ খাবার দেওয়া হচ্ছে।  আরও অভিযোগ, বিজেপি সব সময় মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ করে। কে কী খাবে, কে কী পরবে তারা ঠিক করে দিচ্ছে। এর আগে রাজধানী দিল্লিতে মাছ খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করার ফরমান দেওয়া হয়। এমনকী, ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধরের বিষয়টিও পোস্টে উল্লেখ করেছে তারা ।এই বিতর্কের পর রেলের পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি । তারা কী সিদ্ধান্ত নেয়?  সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *