আজকের দিনেবাংলার আয়না

উদ্ধার বধূর রক্তাক্ত দেহ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলাঃ- বাপের বাড়ি যাওয়ার পথে মাঝপথ থেকে উধাও গৃহবধূ। রক্তাক্ত দেহ মিলল পরের দিন সকালে পাশের জঙল থেকে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইটাহারে। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ইটাহার থানায় অভিযোগ দায়েরও করা হয়েছে। কিন্তু এর পিছনে কী কারণ রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃতার রাবি খাতুন (৩২)। ইটাহারের কেউটাল এলাকায় তাঁর শ্বশুরবাড়ি। বাপের বাড়ি থেকে দূরত্ব মাত্র ৪ কিলোমিটার।বুধবার রাতে বাপের বাড়ি যাওয়ার জন্য বের হন ওই গৃহবধূ। হঠাৎ-ই মাঝপথ থেকে তিনি উধাও হয়ে যান। বাপের বাড়ি যেতে পারেননি। বাড়ি না পৌছলে খোঁজাখুঁজি শুরু হয়। সারারাত না পাওয়া গেলে পরিবারের সদস্যদের সন্দেহ হয় ওই গৃহবধূকে অপহরণ করা হয়েছে।  সঙ্গে সঙ্গে এলাকায় খোঁজখবর শুরু করেন তাঁরা। কিন্তু কোথাও হদিশ মেলেনি বধূর।

বৃহস্পতিবার সকালে এলাকাবাসীরা দেখেন, ইটাহারের বাজিতপুরের জঙ্গলে পড়ে রয়েছে এক ক্ষতবিক্ষত দেহ। সঙ্গে সঙ্গে থানায় খবর দেন তাঁরা। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য। এরপরই জানা যায় দেহটি রাবি খাতুনের। দেহ শনাক্তকরণের পরই ইটাহার থানায় খুনের অভিযোগ দায়ের করেন মৃতার ভাই।এখনও মৃতার স্বামী বা শ্বশুরবাড়ির কোনও সদস্যদের কোনও প্রতিক্রিয়া মেলেনি।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *