আজকের দিনেমনের জানালাযেদিকে দু-চোখ যায়

সত্যি কি বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- আমাদের বাঙালিদের কাছে একটা কথা বহুল প্রচারিত , সরস্বতী পুজোই নাকি বাঙালির কাছে ভ্যালেন্টাইন্স ডে। শাড়ি এবং পাঞ্জাবিতে নজর কাড়ে ৮ থেকে ৮০ সকলেই । একসঙ্গে আজকের দিনই নির্ভয়ে প্রিয় মানুষের সঙ্গে অনেকটা সময় কাটানোর ছাড়পত্র পাওয়া যায়। আর সেটা থেকেই যেন সরস্বতী পুজো হয়ে উঠেছে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। জানা যায় এই দিনেই কিন্তু পুজো পান কামদেব এবং দেবী রতি। এটা কি কোনো কারণ ? সরস্বতী পুজোকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলার?জনপ্রিয় মহিলা পুরোহিত তথা অধ্যাপিকা রোহিণী ধর্মপাল জানান দুইয়ের বাস্তবে কোনো যোগ নেই। কামদেব, রতি একই দিনে পুজো পান বলে এটিকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলা হয় শাস্ত্র অনুযায়ী এর কোনো ব্যাখ্যা নেই। তাঁর কথায়, এটা এমনই বলা হয় আসছে দীর্ঘকাল ধরে। ছাত্র ছাত্রীরা এদিন একটু ছাড় পায় এই আর কি । সেজেগুজে বিভিন্ন স্কুলে যায়, ছেলেরা মেয়েদের স্কুলে, কলেজে, মেয়েরা ছেলেদের স্কুলে , কলেজে যায় তাই। দীর্ঘদিন ধরে চলে আসা এই রীতি সরস্বতী পুজোকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে রূপে পরিণত করেছে ।

প্রায় একই কথা শোনা গেল শাস্ত্র বিশেষজ্ঞ, অধ্যাপক অজয় ভট্টাচার্যর গলায়। সরস্বতী পুজোর ব্যাপারটা হল আত্মার মুক্তি, অভ্যুদয়। এটির সঙ্গে রতি বা কামদেবের কোনো যোগ নেই ।তিনি এটাও বলেন যে সরস্বতী পুজোর যে মন্ত্র ‘বিশ্বরূপে বিশালক্ষ্মী…’ এখানে, বিশ্বরূপের জায়গায় এসে গেল ভ্যালেন্টাইন, বিদ্য কমলেলোচনে হল আমার নিজের দৃষ্টিভঙ্গির জায়গা। আমার আশেপাশে কী আছে? সংসার। মানেই পারস্পরিক আকর্ষণ। এভাবেই যেন সরস্বতী পুজো , ভ্যালেন্টাইন্স ডে ও রতি , কামদেব কোথাও মিলেমিশে রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *