Arijit Singh : আচমকায় গুয়াহাটির শক্তিপীঠে দেখা মিলল বিশ্ব বিখ্যাত সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং-এর
কিউ ইন্ডিয়া বাংলা : কালীপুজোর কয়েকদিন আগেই গুয়াহাটির শক্তিপীঠে দেখা গেল জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং-কে (Arijit Singh)। মা কামাখ্যা মন্দিরে সপরিবারে উপস্থিত হন বিশিষ্ট সঙ্গীতশিল্পী। হঠাৎ তাকে মন্দির প্রাঙ্গনে দেখেই ঢল নামে ভক্তদের। আর পাঁচজন সাধারণ পুণ্যার্থীদের মতোই কামাখ্যায় মায়ের মন্দিরে পুজো দিতে যান অরিজিৎ (Arijit Singh)। মায়ের কাছে পুজো দেওয়ার জন্য সাধারন দর্শনার্থীদের মতোই মন্দিরের পাশে থাকা দোকান থেকে পুজো সামগ্রী কিনে লাইনে দাঁড়িয়ে মন্দিরে প্রবেশ করেন। বিখ্যাত সঙ্গীত শিল্পী হওয়া সত্ত্বেও সাধারন মধ্যবিত্তের মতো জীবনযাপন করতে পছন্দ করেন সেলিব্রেটি। যার জন্য সকল মানুষের মন জয় করে নিয়েছেন জিয়াগঞ্জের ভূমিপুত্র (Arijit Singh)।
তিনি সর্বদায় তার সেলিব্রেটি ইমেজ দূরে সরিয়ে রাখতে ভালোবেসেছেন (Arijit Singh)। বিশ্ব সঙ্গীতশিল্পীকে সাধারণ ভক্তের মতো মন্দিরে আসতে দেখে আনন্দিত হয়ে ওঠে অনুরাগী ও দর্শনার্থীরা। হঠাৎ করে শিল্পীকে (Arijit Singh) এতটা কাছের থেকে দেখতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পরে মন্দিরে উপস্থিত সকম ভক্তরা। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করতে ও তার সাথে সেলফি তলার জন্য উপচে পড়ে দর্শনার্থীদের ভিড়। শিল্পী (Arijit Singh) হাসি মুখে সকলের সাথে ভাব বিনিময় করেন তিনি। পাশাপাশি অনুরাগীদের সেলফি তোলার আবদারও মেটানোর চেষ্টা করেন তিনি (Arijit Singh)। ভিড়ের মাঝে তাঁকে নিরাপত্তা দিতে এগিয়ে আসেন পুলিশ কর্মী ও মন্দির কমিটির সদস্যরা।
বেশ কয়েকদিন আগেই উত্তর বঙ্গ স্পফরে সপরিবারে বেরিয়েছেন গায়ক (Arijit Singh)। গত বৃহস্পতিবার ডিমাপুরের যাওয়ার পথে বোকোলিয়াঘাটে নামে এক জায়গায় কিছুক্ষণের জন্য থামেন অরিজিৎ (Arijit Singh)। সেখানে থাকা কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে কথা বলেন এবং পুলিশ আধিকারিক ও অনুরাগীদের সঙ্গে ছবিও তোলেন তিনি (Arijit Singh)। জানা যায়, গত ৩১ অক্টোবর বরপেটা রোডের সিমলাগুড়ির কাছে সুবালা হোটেল অ্যান্ড রেস্তরাঁয় আচমকাই হাজির হয়েছিলেন গায়ক। সেখানের চায়ের কাপে চুমুক দিয়ে সেখানে থাকা অনুরাগীদের সাথে কথা বলেন গায়ক। এবার মা কামাখ্যা মন্দিরে অরিজিৎ (Arijit Singh) দর্শনে খুশি অসমবাসী।
