আজকের দিনেবিশ্ব

Donald Trump : ট্রাম্পের হারেই বদলে গেল খেলা, ৭ দাবি নিয়ে আমেরিকার দরজায় ইরান

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) দলের ভরাডুবির পরেই ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়। কাতারের মাধ্যমে তেহরান হোয়াইট হাউসে নতুন পরমাণু প্রস্তাব পাঠিয়েছে (Donald Trump)। জানিয়ে দিয়েছে, আমেরিকা তাদের সাতটি শর্ত মানলেই তবে আলোচনায় বসবে তারা।

 

মার্কিন প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইরানের শর্তাবলী খতিয়ে দেখা হচ্ছে (Donald Trump)। তবে এখনও এই বিষয়ে মুখ খোলেনি ট্রাম্প প্রশাসন। আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তেহরানের দাবির মধ্যে রয়েছে— লেবানন-সহ সব ধরনের শত্রুতার পুরোপুরি অবসান, (Donald Trump) ইরানি বন্দরগুলির ওপর থেকে আমেরিকার নৌ-অবরোধ প্রত্যাহার, ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া, অবরুদ্ধ সম্পদ মুক্ত করা, ইরান সংলগ্ন অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি হ্রাস করা, যুদ্ধজনিত ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ প্রদান এবং ইরানি (Donald Trump) ভূখণ্ডে মার্কিন সেনার হামলার সমাপ্তি।

 

অন্যদিকে সম্প্রতি ইরানের বাকি অংশও ধ্বংস করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প (Donald Trump)। যুদ্ধাবসানে মধ্যস্থতাকারীরা জোরদার চেষ্টা চালাচ্ছে। ভারত-সহ একাধিক রাষ্ট্র চায় সংঘাত শেষ হোক, কারণ আমেরিকা-ইরান যুদ্ধে ক্ষতিগ্রস্ত গোটা পৃথিবীর অর্থনীতি (Donald Trump)। যুদ্ধ ফের শুরু হলে বড় ধরনের পালটা হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছে তেহরান। এখন আগামী কয়েক দিনের মধ্যে স্পষ্ট হয়ে যাবে আমেরিকা-ইরান (Donald Trump) যুদ্ধের গতিপ্রকৃতি কোন দিকে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *