Dr Arun : মতবিরোধে ছেড়েছিলেন রাজ্য, এবার উপদেষ্টা হয়ে বাংলায় ফিরলেন চিকিৎসক অরুণ
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- মমতা জমানায় রাজ্য সরকারের সঙ্গে মতবিরোধে ভিনরাজ্যে চলে গিয়েছিলেন শিশুরোগ বিশেষজ্ঞ অরুণ সিং (Dr Arun)। বিজেপি ক্ষমতায় আসার পর বাংলায় ফিরলেন তিনি। তাঁকে স্বাস্থ্যক্ষেত্রে উপদেষ্টা হিসাবে নিয়োগ করল স্বাস্থ্যভবন। (Dr Arun) মমতার জমানায় এসএসকেএম থেকে আচমকা সাগর দত্ত মেডিক্যালে বদলি করা হয় অরুণ সিংকে। শোনা গিয়েছিল, (Dr Arun) তৎকালীন শিশুরোগ সংক্রান্ত টাস্কফোর্স কমিটির প্রধান ত্রিদিব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মতবিরোধ হয়েছিল তাঁর। সাগর দত্ত মেডিক্যালে সেই সময় সদ্যোজাত চিকিৎসার কোনও বিভাগ ছিল না। তা সত্ত্বেও কেন বদলি, তা নিয়ে বিতর্ক দানা বাঁধে। এরপর এই রাজ্য ছেড়ে চলে যান (Dr Arun) বিশিষ্ট চিকিৎসক।
এরপর ২০২৫ সালের জানুয়ারি জোধপুর এইমস থেকে বাংলায় ফেরেন (Dr Arun)। সেই সময় দক্ষিণ ২৪ পরগনায় নবজাতকদের মৃত্যু নিয়ে তাঁর কাছ থেকে পরামর্শও নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শ মেনে শিশুমৃত্যুর হারও কমানো সম্ভব হয় (Dr Arun)। অরুণবাবু চেয়েছিলেন তাঁর ভাবনাচিন্তা গোটা রাজ্যে ছড়িয়ে পড়ুক। তা হয়নি। সে বিষয়ে রাজ্যের সঙ্গে অরুণবাবুর মতবিরোধ হয়। এরপর ছত্তিশগড় চলে যান (Dr Arun) তিনি।
রাজ্যে ক্ষমতার পালাবদলের পর চিকিৎসককে ফিরিয়ে আনতে সচেষ্ট হন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। ডাকে সাড়া দেন অরুণ (Dr Arun)। গত ২৯ সেপ্টেম্বর অরুণের সঙ্গে স্বাস্থ্যভবনে স্বাস্থ্যমন্ত্রীর বৈঠক হয়। বৈঠকের পরই তাঁকে স্বাস্থ্যক্ষেত্রে উপদেষ্টা হিসাবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে আরজি কর মেডিক্যালের স্ত্রীরোগ বিভাগের প্রাক্তন (Dr Arun) বিভাগীয় প্রধান চিকিৎসক অরূপ মাজিকেও উপদেষ্টা হিসাবে নিয়োগ করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর।
