Uncategorized

Pralay Missile : দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রলয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, কাঁপল শত্রুপক্ষ

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- শত্রুর হৃদস্পন্দন বাড়িয়ে বৃহস্পতিবার আরও এক ক্ষেপণাস্ত্রের (Pralay Missile) সফল পরীক্ষা করল ভারত। এদিন সকাল ১১টা ১০ মিনিটে ওড়িশা উপকূল থেকে ছোড়া হয় ক্ষেপণাস্ত্র প্রলয়। এই মিসাইলের সফল উৎক্ষেপণ (Pralay Missile) প্রতিরক্ষা ক্ষেত্রে এক বড় সাফল্য। সম্পূর্ণ স্বদেশী প্রযুক্তির এই ক্ষেপণাস্ত্রের নির্মাতা ডিআরডিও (Pralay Missile)। যার গতি প্রায় ৭৫০০ কিলোমিটার প্রতি ঘণ্টা। দুর্দমনীয় গতি হলেও এই ক্ষেপণাস্ত্র অল্প দূরত্বে আঘাত হানার জন্য নির্মিত। এর রেঞ্জ সর্বোচ্চ ৫০০ কিলোমিটার। তবে এর মারণ ক্ষমতা ভয়াবহ। একটি ক্ষেপণাস্ত্র তার পেটে ৭০০ কিলো গোলাবারুদ (Pralay Missile) বহন করতে সক্ষম।

 

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক্স হ্যান্ডলে এই পরীক্ষার সাফল্যের কথা সকলকে জানিয়েছেন। তিনি লিখেছেন, (Pralay Missile) ‘ডিআরডিও আজ সকাল ১১টা ১০ মিনিটে ওড়িশা উপকূলে দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রলয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে। বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে সংগৃহীত তথ্য অনুযায়ী, পরীক্ষাটি নির্ধারিত সমস্ত লক্ষ্য সফলভাবে পূরণ করেছে। এই সফল পরীক্ষাটি ভারতের নিজস্ব প্রতিরক্ষা (Pralay Missile) সক্ষমতা জোরদার করার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’

 

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে পিনাকা ক্ষেপণাস্ত্রের (Pralay Missile) সফল পরীক্ষা করেছিল ডিআরডিও। ১২০ কিলোমিটার রেঞ্জের মধ্যে যে কোনও লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা চালাতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র (Pralay Missile)। একই সময়ে তার আগে প্রলয়ের পরীক্ষাও সফল হয়েছিল। গত ২৩ ডিসেম্বর ৩৫০০ কিলোমিটার রেঞ্জের K-4 ব্যালেস্টিক মিসাইলেরও সফল পরীক্ষা করেছিল ভারত। সব মিলিয়ে এভাবে ভারতের শক্তিশালী হয়ে ওঠা যে পাকিস্তান, (Pralay Missile) চিনের মতো দেশকে চিন্তায় রাখবে তা বলাই বাহুল্য।