আজকের দিনেবাংলার আয়না

SSC Recruitmen : কালীপুজোর আগেই বড় খবর, প্রকাশিত হল SSC গ্রুপ সি-ডি নিয়োগের ফল

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- কালীপুজোর আগেই গ্রুপ সি ও গ্রুপ ডি-তে (SSC Recruitmen) নিয়োগের ফলাফল প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। বৃহস্পতিবার কমিশনের ওয়েবসাইটে তা প্রকাশিত হয়েছে। ইন্টারভিউতে ডাক পাওয়া চাকরিপ্রার্থীদের নাম তালিকা আকারে আপলোড করেছে এসএসসি (SSC Recruitmen)। সূত্রের খবর, ১১ হাজার জন ইন্টারভিউয়ের জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছেন কমিশনের মূল্যায়নের নিরিখে। তবে কবে থেকে ইন্টারভিউ, সেই দিনক্ষণ এখনও জানানো হয়নি। ওয়েবসাইটে তা পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে (SSC Recruitmen) স্কুল সার্ভিস কমিশন।

 

২০১৬ সালের এসএসসি-র নিয়োগে (SSC Recruitmen) প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রমাণিত হওয়ায় সমস্ত নিয়োগ বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। চাকরি হারান রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী। স্কুলগুলিতে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের (SSC Recruitmen) শূন্যস্থান পূরণে নতুন করে উদ্যোগ নেওয়া হয়। মার্চ মাসে লিখিত পরীক্ষা হয় গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের। মাঝে বিধানসভা নির্বাচনের জন্য পরীক্ষার ফলপ্রকাশ পিছিয়ে যায়। অক্টোবরে আরেকদফা পরীক্ষা হয়। কালীপুজোর আগেই তার ফলপ্রকাশ করল এসএসসি (SSC Recruitmen)।

 

কমিশনের তথ্য অনুযায়ী, গ্রুপ সি-তে (SSC Recruitmen) শূন্যপদের সংখ্যা ২৯৮৯ ও গ্রুপ ডি-তে ৫৪৮৮। প্রাথমিক তালিকায় থাকা প্রার্থীদের পরবর্তী পর্যায়ে মূল নথি এবং শিক্ষাগত যোগ্যতার নথি যাচাইয়ের জন্য ডাকা হয় (SSC Recruitmen)। লিখিত পরীক্ষার পর এবার মৌখিক বা ইন্টারভিউ পর্ব। নথি যাচাই এবং ইন্টারভিউয়ের দিনক্ষণ ও বিস্তারিত সূচি পরে কমিশনের ওয়েবসাইটে (SSC Recruitmen) প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *