Donald Trump : মিড টার্মে ট্রাম্পের ভরাডুবি, দালাল স্ট্রিটে উৎসব! একদিনেই ২০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- আমেরিকার মিড টার্ম নির্বাচনে বিরাট ধাক্কা খেয়েছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তার জেরেই বিশ্ববাজারে খুশির জোয়ার। বুধবার ফল ঘোষণা চলাকালীনই ভারতের শেয়ার বাজার চাঙ্গা হচ্ছিল, বৃহস্পতিবারও সেই ধারা বজায় থাকল দালাল স্ট্রিটে। বুধবার ভারতের শেয়ার বাজার বন্ধ হয় সেনসেক্সের ৭৭৩০১.৪০ পয়েন্টে (Donald Trump)। আগের দিনের থেকে ৩৮৩.৫৫ পয়েন্ট বেড়ে। এদিন বাজার খোলামাত্র সেনসেক্সের সূচক উঠে যায় ১৪০০ পয়েন্ট। সময় গড়াতে সেনসেক্সের সূচক বেড়ে যায় ২০০০ পয়েন্টেরও বেশি। নিফটির সূচকেও জোয়ার। (Donald Trump) প্রায় তিনশো পয়েন্ট বেড়েছে নিফটি।
পরিসংখ্যান বলছে, এদিন প্রায় ৮ লক্ষ কোটি টাকা লাভ হয়েছে বিনিয়োগকারীদের (Donald Trump)। শেয়ার বাজারে সাফল্যের পাশাপাশি এদিন বেড়েছে টাকার মূল্যও। বুধবারের তুলনায় ২৯ পয়সা বেড়ে বর্তমানে ডলারের নিরিখে টাকার মূল্য ৯৪.৩৬। অন্যদিকে, সাতমাস ধরে চলা ইরান যুদ্ধের জেরে বিশ্ববাজারে আকাশ ছুঁয়েছিল তেলের দাম (Donald Trump)। ট্রাম্পের হারের পর তেলের দামও কমেছে। বৃহস্পতিবার ব্যারেল পিছু তেলের দাম নেমেছে ৯৪ ডলারে। মিড টার্ম নির্বাচনে হারের পর ট্রাম্প ইরান যুদ্ধ থেকে পিছু হঠতে পারেন, (Donald Trump) এমন আশা করছে বাণিজ্যমহল।
ট্রাম্পের নিজের শেয়ারের অবশ্য বেহাল দশা (Donald Trump)। কিন্তু গত তিনমাসে মার্কিন শেয়ার বাজারের সবচেয়ে বেশি উন্নতি দেখা গিয়েছে বুধবার, ভোটের ফল প্রকাশের পর। সেই হাওয়াতে ভর করেই ভারতের বাজারেও ব্যাপক উন্নতি বৃহস্পতিবার (Donald Trump)। মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে কিছুটা কমেছে সোনার দামও। সবমিলিয়ে ধনতেরাসের আগে বাজারে সুদিন ফিরতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা (Donald Trump)। ভারতের পক্ষেও তেলের দাম কমাটা বিরাট স্বস্তির খবর।
