আজকের দিনেবিশ্বভারত

Indian-Americans : আমেরিকায় ভারতীয়দের জয়জয়কার! বিবেক হারলেও হাউসে দাপট পিয়া-সুহাসদের

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে বেহাল দশা রিপাবলিকান পার্টির (Indian-Americans)। কংগ্রেস কার্যত হাতছাড়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পের। এরই মধ্যে এই নির্বাচনে নজর কেড়েছেন ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিকরা। হাউসে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী পিয়া ডান্ডিয়া, সুহাস সুব্রহ্মণ্যমরা। (Indian-Americans) আর হেরেছেন ট্রাম্প শিবিরের সবচেয়ে আলোচিত নাম বিবেক রামস্বামী।

 

ফ্লোরিডার ২২ নম্বর ডিস্ট্রিক্ট থেকে প্রথম ভারতীয় (Indian-Americans) বংশোদ্ভূত হিসেবে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী পিয়া ডান্ডিয়া। প্রায় ৫১.৯ শতাংশ ভোট পেয়েছেন তিনি (Indian-Americans)। পেশায় শিক্ষাবিদ পিয়ার এই জয় ঐতিহাসিক। ভার্জিনিয়ার দশম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে ফের জয়ী হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নেতা সুহাস সুব্রহ্মণ্যম। রিপাবলিকান প্রার্থী ডেভ টি বেকউইককে হারিয়ে দ্বিতীয় বারের জন্য হাউসে জায়গা পাকা করেছেন তিনি (Indian-Americans)। ৬১ শতাংশের বেশি ভোট পেয়েছেন সুহাস।

 

মেরিল্যান্ডের লেফটেন্যান্ট গভর্নর পদে পুনর্নির্বাচিত হয়েছেন (Indian-Americans) ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নেত্রী অরুণা মিলার। জয়ী হয়েছেন পেনসিলভানিয়া থেকে অরবিন্দ ভেঙ্কট, রাম ভিলিভালাম। ক্যালিফোর্নিয়ার ১৭তম ডিস্ট্রিক্ট থেকে ফের নির্বাচনে লড়েছেন ডেমোক্র্যাট নেতা রো খান্না (Indian-Americans)। ওয়াশিংটনের সপ্তম ডিস্ট্রিক্টে লড়াই করেছেন ডেমোক্র্যাট প্রমীলা জয়পাল। ক্যালিফোর্নিয়ার তৃতীয় ডিস্ট্রিক্ট থেকে ফের দাঁড়িয়েছেন ডেমোক্র্যাট অমি বেরা। তাঁদের চূড়ান্ত ফলাফল (Indian-Americans) এখনও প্রকাশ্যে আসেনি।

 

অন্যদিকে ডেমোক্র্যাটদের কাছে লজ্জার হার হেরেছেন ট্রাম্প (Indian-Americans) শিবিরের সবচেয়ে আলোচিত নাম বিবেক রামস্বামী। ওহিওর গভর্নর নির্বাচনে প্রায় ২ লক্ষের বেশি ভোটের ব্যবধানে ডেমোক্র্যাট প্রার্থী অ্যামি অ্যাক্টনের কাছে পরাজিত হয়েছেন তিনি। এছাড়াও পরাজিত হয়েছেন মহেশ গণোরকর, (Indian-Americans) সন্দীপ দীক্ষিত ও অনিল কুমারের মতো ভারতীয় বংশোদ্ভূতরা। উল্লেখ্য, ‘সামোসা ককাস’ হলো মার্কিন কংগ্রেসে ভারতীয় বংশোদ্ভূত আইনপ্রণেতাদের জোট। মার্কিন রাজনীতিতে ভারতীয় বংশোদ্ভূতদের ক্রমবর্ধমান প্রভাব ও উপস্থিতি বোঝাতে এই মজার নামটি ব্যবহার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *