আজকের দিনেবিশ্ব

CRUDE OIL PRICE : যুদ্ধ থামার ইঙ্গিত মধ্যপ্রাচ্যে! শান্তি চুক্তির জল্পনায় একধাক্কায় ৪% কমল অপরিশোধিত তেলের দাম

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- দীর্ঘ সংঘাতের পর অবশেষে থামতে চলেছে ইরান যুদ্ধ? আমেরিকা-ইরান (CRUDE OIL PRICE) সম্ভাব্য শান্তি চুক্তির আশায় স্বস্তি বিশ্ববাজারে। মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্নের আশঙ্কা কমতেই সোমবার একধাক্কায় ৪ শতাংশেরও বেশি কমে গেল অপরিশোধিত তেলের দাম। জানা যাচ্ছে, সম্প্রতি ইরানের সঙ্গে কাতারের কূটনৈতিক আলোচনা হয়েছে যুদ্ধে ইতি টানা নিয়ে।  আমেরিকা ও ইরানের দ্বন্দ্ব মেটাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে কাতার। (CRUDE OIL PRICE) ইতিমধ্যেই একটি খসড়া চুক্তিও তৈরি হয়েছে বলে খবর।

 

তেল বাজারের বিনিয়োগকারীরা এই আলোচনার দিকে নিবিড় নজর রাখছেন, (CRUDE OIL PRICE) কারণ সংঘাতের সমাপ্তি মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ পুনরায় সচল করতে সাহায্য করবে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, তেল ব্রোকার প্রতিষ্ঠান PVM-এর বিশ্লেষক তামাস ভার্গা বলেছেন, “ইরানের অচলাবস্থা নিরসনের ক্ষেত্রে একটি বড় অগ্রগতির (CRUDE OIL PRICE) নতুন আশা নিয়ে এসেছে নভেম্বর।”

 

যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (CRUDE OIL PRICE) রবিবারও হুঁশিয়ারির সুরেই কথা বলেছেন। শনিবার ফ্লোরিডায় নিজের বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা ওদের পারমাণবিক ক্ষমতাকে প্রায় ধ্বংস করে দিয়েছি। তবে এখনও এক বা দুটি পরিকাঠামো রয়েছে। সেগুলি আমরা ১০ মিনিটের মধ্যেই ধ্বংস করে দিতে পারি।” (CRUDE OIL PRICE) মঙ্গলবার আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন, তাই আপাতত হামলা চালাবেন না বলে জানিয়েছিলেন তিনি।

 

নির্বাচন মিটে গেলেও আর যেন যুদ্ধ শুরু না হয়, (CRUDE OIL PRICE) চাইছেন সাধারণ মানুষ। কাতারের মধ্যস্থতায় শেষ পর্যন্ত শান্তি চুক্তি হয় কিনা, এখন সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক মহল। তেলের দাম কমায় আপাতত কিছুটা স্বস্তি মিললেও, (CRUDE OIL PRICE) পরিস্থিতি কোন দিকে গড়ায় তার উপরই নির্ভর করছে বাজারের ভবিষ্যৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *