আজকের দিনেগ্রীন রুমবাংলার আয়নাযেদিকে দু-চোখ যায়

Shah Rukh-Gauri : শাহরুখ-গৌরীর মধুচন্দ্রিমার সাক্ষী দার্জিলিঙের বিখ্যাত হোটেল, জেনে নিন সেই হোটেলে বর্তমানে থাকতে কত খরচা?

কিউ ইন্ডিয়া বাংলা : ১৯৯১ সালের ২৫ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউডের বিখ্যাত নায়ক শাহরুখ খান ও গৌরী (Shah Rukh-Gauri)। তখনও  বলিউডে তারকা হয়ে ওঠেননি শাহরুখ। সাদামাটা একটা জীবনেই গৌরীর সঙ্গে নতুন সংসার শুরু করেছিলেন তিনি। তিনি টার স্ত্রীকে বিয়ের পর প্যারিসে মধুচন্দ্রিমায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন (Shah Rukh-Gauri)। কিন্তু সেই সময় আর্থিক সামর্থ্য না থাকায় শেষ পর্যন্ত টার কথা তিনি রাখতে পারেননি। অগত্যা দার্জিলিঙকেই হানিমুন স্পট হিসাবে বেছে নেন শাহরুখ (Shah Rukh-Gauri)।

 

সেই সময় ‘রাজু বন গয়া জেন্টলম্যান’ ছবির গানের শুটিং চলছিল দার্জিলিঙে (Shah Rukh-Gauri)। সেই সুযোগেই নববধূ গৌরীকে নিয়ে পাহাড়ে উদেশ্যে পাড়ি দেন নায়ক। ঘুরতে গিয়ে মজা করে স্ত্রীকে বলেছিলেন, তাঁরা নাকি প্যারিসে এসেছেন! (Shah Rukh-Gauri) সেই সময় তাঁরা উঠেছিলেন দার্জিলিঙের ঐতিহ্যবাহী হোটেল ‘দ্য এলগিন’।

 

১৮৮৭ সালে তৈরি হয় এই হোটেল (Shah Rukh-Gauri)। একসময় কোচবিহারের মহারাজার মালিকানাধীন ছিল এই হোটেলের। বর্তমানে হেরিটেজ হোটেলের তকমা পাওয়া এই ঠিকানায় আজও রয়েছে ঔপনিবেশিক আমলের স্থাপত্যের কিছু কিছু ছোঁয়া (Shah Rukh-Gauri)। কাঠের মেঝে, পুরনো দিনের আসবাব, সুন্দর অন্দরসজ্জা এবং ফায়ারপ্লেস হোটেলটির আকর্ষণ আরও বাড়িয়ে তুলেছে।

 

ডিলাক্স, অ্যাটিক ও স্যুট এর মতো বিভিন্ন ধরনের ঘর রয়েছে এই হোটেলে (Shah Rukh-Gauri)। পর্যটনের মরশুমে এক রাতের ন্যূনতম ভাড়া প্রায় ১২ হাজার টাকার কাছাকাছি। শাহরুখ-গৌরী ছাড়াও এই হোটেলে থেকেছেন আরও অনেক অভিনেতা-অভিনেত্রী। এছাড়াও থেকেছেন বহু বিদেশি পর্যটক ও সাহিত্যিক (Shah Rukh-Gauri)। তাই পুরনো দার্জিলিঙের আমেজ উপভোগ করার পাশাপাশি বলিউডের এক বিশেষ স্মৃতির সাক্ষী হতে চাইলে ঘুরে আসতে পারেন এই ঐতিহ্যবাহী হোটেল থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *