আজকের দিনেবাংলার আয়না

Bankura Police : মুখ্যমন্ত্রীর জিরো টলারেন্স ঘোষণার পরই অ্যাকশনে বাঁকুড়া পুলিশ! জয়পুরে রাতভর অভিযানে আড়াই কেজি গাঁজা

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- মাদকের বিরুদ্ধে রাজ্য জুড়ে জিরো টলারেন্স (Bankura Police) নীতি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই নির্দেশের পরই কড়া পদক্ষেপ বাঁকুড়ার জয়পুর থানার পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে রাতভর অভিযান চালিয়ে জয়পুর হাটতলা এলাকা থেকে প্রায় আড়াই কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার (Bankura Police) করল পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, (Bankura Police) ধৃত ব্যক্তির নাম দেবাশীষ দে। তাঁর বাড়ি জয়পুর থানার অন্তর্গত জয়পুর হাটতলা এলাকায়। দীর্ঘদিন ধরেই ওই ব্যক্তি এলাকায় অবৈধভাবে গাঁজা মজুত ও বিক্রির সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ। গোপন সূত্রে সেই খবর পেয়েই রাতভর তল্লাশি অভিযান চালায় জয়পুর থানার (Bankura Police) পুলিশ।

 

অভিযানে ধৃতের কাছ থেকে উদ্ধার হয় প্রায় আড়াই কেজি গাঁজা (Bankura Police)। এরপরই তাকে গ্রেফতার করা হয়। আজ ধৃতকে বাঁকুড়া আদালতে পেশ করা হয়েছে। পুলিশের তরফে তদন্তের স্বার্থে ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। (Bankura Police) পুলিশ জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে, এই বিপুল পরিমাণ গাঁজা সে কোথা থেকে পেল, কোথায় বিক্রির পরিকল্পনা ছিল এবং এই মাদক চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে (Bankura Police) জয়পুর থানার পুলিশ।

 

মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর জয়পুরে পুলিশের (Bankura Police) এই রাতভর অভিযান মাদক কারবারিদের কাছে স্পষ্ট বার্তা। যুবসমাজকে মাদকের গ্রাস থেকে বাঁচাতে এবং এলাকায় মাদকজনিত অপরাধ রুখতে পুলিশ যে আপসহীন মনোভাব নিয়ে এগোচ্ছে, তা এই গ্রেফতার থেকেই স্পষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *