AndhraPradesh : অন্ধ্রপ্রদেশে এনকাউন্টার, ছাত্রীর গলায় বৈদ্যুতিক করাত চালানোয় অভিযুক্তকে গু*লি পুলিশের
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে স্কুলের ভিতরে ১৫ বছরের ছাত্রীর (AndhraPradesh) উপর বৈদ্যুতিক করাত দিয়ে হামলার ঘটনায় অভিযুক্ত হেমন্ত ওরফে ডুম্মুকে এনকাউন্টার করল পুলিশ। ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের উপর হামলা চালিয়ে পালানোর চেষ্টা করলে (AndhraPradesh) পুলিশ ৬ রাউন্ড গুলি চালায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় অনন্তপুর (AndhraPradesh) জেলার আত্মাকুর জঙ্গল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত হেমন্তকে। তাকে নিয়ে রাপ্তাডুতে ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার সময় সে পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ে পালানোর চেষ্টা করে। এতে কয়েকজন পুলিশকর্মী আহত হন। (AndhraPradesh) আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়।
উল্লেখ্য, শনিবার সকালে অনন্তপুরের (AndhraPradesh) একটি সরকারি স্কুলে ক্লাস চলাকালীন বৈদ্যুতিক করাত নিয়ে ঢুকে ওই নাবালিকার মুখ ও গলায় হামলা চালায় অভিযুক্ত। গুরুতর জখম অবস্থায় মেয়েটি বেঙ্গালুরুর হাসপাতালে চিকিৎসাধীন। (AndhraPradesh) বাধা দিতে গিয়ে আহত হয় আরও এক ছাত্রী।
তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত শ্রী সত্য সাই জেলার নাগালুরের (AndhraPradesh) বাসিন্দা এবং সম্পর্কে নির্যাতিতার মামা। দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হওয়াতেই এই হামলা বলে পরিবারের দাবি। বর্তমানে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি অভিযুক্ত। ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন (AndhraPradesh) মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।
