IRAN – AMERICA WAR : হরমুজের তালা খুলতে ইউরেনিয়ামেই চাবি, আমেরিকা-ইরান খসড়া চুক্তিতে যুদ্ধ থামার ইঙ্গিত
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ইরানের পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালীর (IRAN – AMERICA WAR) অচলাবস্থা কাটাতে আমেরিকা-ইরানের মধ্যে খসড়া চুক্তির প্রস্তাব সামনে এলো। প্রাথমিক সমঝোতা হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করার (IRAN – AMERICA WAR) প্রস্তাব দেওয়া হয়েছে।
এক নামী আন্তর্জাতিক সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, (IRAN – AMERICA WAR) খসড়া চুক্তিতে বলা হয়েছে ইরানের কাছে থাকা উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম তৃতীয় কোনও দেশে স্থানান্তরিত করা হবে অথবা তার সমৃদ্ধকরণের মাত্রা কমিয়ে আনা হবে। এর বিনিময়ে হরমুজ প্রণালী খুলে দিতে হবে। উল্লেখ্য, বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি তেল পরিবহন (IRAN – AMERICA WAR) হয় হরমুজের পথ ধরেই, যুদ্ধ শুরুর পর থেকে যা কার্যত বন্ধ।
রিপোর্ট বলছে, চুক্তি সম্পন্ন হলে আমেরিকা (IRAN – AMERICA WAR) ইরানের উপর ধাপে ধাপে নিষেধাজ্ঞা তুলে নেবে। নৌ-অবরোধ এবং অর্থনৈতিক বিধিনিষেধ শিথিল করা হতে পারে। দুই পক্ষ যাতে চুক্তি মেনে চলে সেজন্য চিন গ্যারান্টার হতে পারে বলে জল্পনা। (IRAN – AMERICA WAR) চুক্তির লক্ষ্যে আমেরিকা ও ইরানের মধ্যে শীঘ্রই হাই ভোল্টেজ বৈঠক হওয়ার কথা। প্রথমে ইস্তানবুলে বৈঠকের কথা শোনা গেলেও এখন দোহা, কাতারে সরাসরি বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে। কাতারের একটি দল ইতিমধ্যে তেহরানে (IRAN – AMERICA WAR) পৌঁছেছে বলে জানা যাচ্ছে।
চুক্তি কার্যকর করতে একটি স্বাধীন ভেরিফিকেশন মেকানিজম থাকবে (IRAN – AMERICA WAR)। এক পক্ষ ছাড় দিলে অন্য পক্ষও সমান ছাড় দিয়েছে কি না তা যাচাই করেই পরের ধাপে যাওয়া হবে। চুক্তি ভঙ্গ বা দেরি হলে যাতে নতুন করে যুদ্ধ না বাঁধে, (IRAN – AMERICA WAR) তার জন্য মধ্যস্থতাকারীদের নিয়ে একটি ডিসপুট রেজোলিউশন মেকানিজমের কথাও বলা হয়েছে।
সূত্রের খবর, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের নিরাপত্তা (IRAN – AMERICA WAR) কর্মকর্তা মহসেন রেজাইকে একটি চিঠি পাঠিয়েছেন, যা কাতারের মাধ্যমে পৌঁছেছে এবং তেহরান ইতিবাচকভাবে নিয়েছে। (IRAN – AMERICA WAR) যদিও এটি এখনও খসড়া প্রস্তাব মাত্র, চূড়ান্ত চুক্তি নয়। প্রেসিডেন্ট ট্রাম্পও জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে আমেরিকার কোনো তাড়া নেই। যদিও চূড়ান্ত চুক্তি এখনও বাকি, এই খসড়া প্রস্তাবকে যুদ্ধ থামার সবুজ সংকেত (IRAN – AMERICA WAR) হিসেবেই দেখছে আন্তর্জাতিক মহল।
