আজকের দিনেখেলাবাংলার আয়নাবিশ্বভারত

Manisha Bhanwala : প্রথম ভারতীয় মহিলা হিসাবে বিশ্ব কুস্তিতে সোনা, ইতিহাস গড়লেন মনীষা ভানওয়ালা

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- অবশেষে অধরা স্বপ্ন পূরণ (Manisha Bhanwala)। ভারতের প্রথম মহিলা কুস্তিগির হিসাবে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মনীষা ভানওয়ালা। শুক্রবার ৫৯ কেজি বিভাগের ফাইনালে ০-৬ পিছিয়ে থেকেও আমেরিকার (Manisha Bhanwala) অ্যাবিগেল নেটেকে ৮-৬ ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়লেন হরিয়ানার মেয়ে।

 

অলিম্পিক, এশিয়ান গেমসে ভারত কুস্তিতে নিয়মিত (Manisha Bhanwala) পদক জিতলেও বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা ছিল অধরা। ২০২১ সালে অংশু মালিক ফাইনালে হেরে যান। এবারও নীলম সিরোহি ও কাজল ধোচাক রুপো পেয়েছেন। কিন্তু মনীষা ভুল করেননি। ফাইনালে প্রথম রাউন্ডে ১-৫ পিছিয়ে ছিলেন তিনি (Manisha Bhanwala)। কিন্তু শেষ তিন মিনিটে দুর্দান্ত কামব্যাক, সাত পয়েন্ট তুলে নিয়ে সোনা নিশ্চিত করেন। পুরুষ বিভাগে একমাত্র সুশীল কুমারের পর এবার মহিলা বিভাগে বিশ্বসেরা মনীষা।

 

পোডিয়ামে মনীষা পরে ছিলেন একটি বিশেষ টি-শার্ট, যেখানে ছিল (Manisha Bhanwala) তাঁর বাবা-মায়ের ছবি। ১৩ বছর বয়সে বাবা সুরেশ ভানওয়ালা জোর করেই তাঁকে কুস্তিতে আনেন। পরিবারের সবাই কবাডি খেললেও বাবা মেয়ের (Manisha Bhanwala) মধ্যে দেখেছিলেন কুস্তির প্রতিভা। ২০২২ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে উড়ে যাওয়ার দিনই বাবা প্রয়াত হন। এশিয়ান গেমসে পদক না পাওয়ার আক্ষেপ বিশ্বমঞ্চে মিটিয়ে বাবাকে শ্রদ্ধা জানালেন মনীষা। তাঁর এই সোনা ভারতীয় মহিলা (Manisha Bhanwala) কুস্তির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *