আজকের দিনেখেলাবিশ্বভারত

INDvsNZ : ব্যাটিং বিপর্যয়ে চুনকাম অধরা, কিউয়িদের কাছে ৮৭ রানে লজ্জার হার ভারতের

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- সিরিজ আগেই পকেটে, লক্ষ্য ছিল চুনকাম (INDvsNZ)। কিন্তু চতুর্থ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে ৮৭ রানে হেরে সেই স্বপ্ন ভাঙল টিম ইন্ডিয়ার। টস জিতে কিউয়িদের ব্যাট করতে পাঠিয়েছিলেন শ্রেয়স আইয়ার, আর তারপরেই ২৫৯ রানের পাহাড় গড়ল নিউজিল্যান্ড (INDvsNZ)। টসে জিতে ব্যাট করতে নেমে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল নিউজিল্যান্ড – ৭ উইকেটে ২৫৯ রান। গ্লেন ফিলিপ্স ৪৯ বলে ৬টি চার ও ১০টি ছক্কায় ১০৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ব্রেসওয়েল করেন ২৫ বলে ৬৫। (INDvsNZ) পঞ্চম উইকেটে তাঁদের জুটিতে আসে ১১৫ রান।

 

ভারতীয় বোলারদের দিন ছিল ভুলে যাওয়ার মতো (INDvsNZ)। নীতীশ রেড্ডি ৪ ওভারে ৬৪ রান, ময়ঙ্ক যাদব ৩/৪৮, অর্শদীপ ১/৩৮। প্রিন্স ও অক্ষর ৮ ওভারে দেন ৯২ রান। জবাবে ভারতের শুরু ভয়াবহ। ৪ রানে ২ উইকেট (INDvsNZ)। সঞ্জু স্যামসন ৪, ঈশান কিষান ০। অভিষেক শর্মা ১৫ বলে ২৭, শ্রেয়স ১১ বলে ২২। তিলক বর্মা ৩৫ বলে ৩৫, নমন ধীর ২৮, নীতীশ ২১। শেষ পর্যন্ত ১৭২ রানে অলআউট ভারত (INDvsNZ)।

 

এই ম্যাচে ঈশান ফেরায় বাদ পড়েন গত ম্যাচে ১৯ বলে ৪৫ করা ১৫ বছরের বৈভব (INDvsNZ)। এই সিদ্ধান্ত নিয়েই উঠছে প্রশ্ন। ২৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পরাস্ত হল শ্রেয়স-গম্ভীরের দল। বোলিং-ব্যাটিং দুই বিভাগেই ব্যর্থতায় চুনকামের সুযোগ হাতছাড়া, শেষ ম্যাচের আগে আত্মবিশ্লেষণ (INDvsNZ) জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *