আজকের দিনেবিশ্ব

FLORIDA : ফ্লোরিডায় উৎসবে এলোপাথাড়ি গু*লি, আহত ৬ শিশু-সহ ১২ জন

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ফের রক্তাক্ত আমেরিকা (FLORIDA) । বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে কেঁপে উঠল ফ্লোরিডা। শনিবার ফ্লোরিডা (FLORIDA)  এএন্ডএম ইউনিভার্সিটির ফুটবল স্টেডিয়ামের কাছে ‘হোমকামিং উইকেন্ড’ উদযাপনের সময় চলল গুলি। ঘটনায় ৬ শিশু-সহ ১২ জন গুরুতর জখম।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের (FLORIDA) ফুটবল ম্যাচ শেষ হওয়ার ঠিক পরই ঘটনাটি ঘটে। স্টেডিয়ামের বাইরে তখন উৎসবের ভিড়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ভিড়ের মধ্যেই দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। অল্প সময়ের মধ্যেই তা হাতাহাতি এবং মারামারিতে পরিণত হয়। সেই মারামারির মাঝেই হঠাৎই কেউ একজন আগ্নেয়াস্ত্র বের করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।

মুহূর্তের মধ্যে আনন্দের পরিবেশ বদলে যায় আতঙ্কে। ছোটাছুটি শুরু হয়। গুলির শব্দে হুড়োহুড়ি পড়ে যায়। স্থানীয় পুলিশ প্রধান লরেন্স রেভেল বলেন, “৬ শিশু-সহ ১২ জন গুরুতর জখম হয়েছেন। ছোট শিশুদের আহত হওয়ার ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক।” আহতদের মধ্যে ৩ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, হামলাকারীরা গুলি চালিয়ে পালিয়েছে, এখনও কেউ গ্রেপ্তার হয়নি। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত চলছে। এই ঘটনায় ফের প্রশ্নের মুখে আমেরিকার অস্ত্র আইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *