CM SUVENDU ADHIKARI : আরশোলাদের রুখতে স্কুলে রাষ্ট্রবাদের পাঠ, বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
কিউ ইন্ডিয়া বাংলা, রামনগর :- ২১৭ রামনগর বিধানসভায় ১৩৯ তম মন কি বাত শুনে (CM SUVENDU ADHIKARI) বড় বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের রামনগরের নেতাজি সুভাষ চন্দ্র বসু সেবা কেন্দ্রে মন কি বাত শোনেন তিনি (CM SUVENDU ADHIKARI) । তাঁর আসার খবরে ভিড় জমান বহু বিজেপি কর্মী সমর্থক।
মন কি বাত অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় বার্তা দেন মুখ্যমন্ত্রী (CM SUVENDU ADHIKARI) । তিনি বলেন, “ছাত্রছাত্রীদের রাষ্ট্রবাদী করার জন্য প্রত্যেক বছর তিনদিন করে অন্তত বিতর্ক, কুইজ প্রতিযোগিতা, তাৎক্ষণিক বক্তৃতা এগুলোও কালচারাল ইভেন্টের মধ্যে আনতে হবে। তাহলেই এই ‘আরশোলা’, ‘ছারপোকা’, ‘দিমাগি নকশাল’, টুকরে টুকরে গ্যাং, কাশ্মীর মাঙ্গে আজাদি- এইসব ভাইরাস যে করোনা ভাইরাসের মতো চেষ্টা করছে, এদেরকে তাহলে আর হিট লাগত না স্প্রে করার জন্য।”
বাম ও তৃণমূল সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, “৩৪ বছরের নাস্তিক ও ১৫ বছরের জামাতিরা ঐতিহ্য, সংস্কৃতি নষ্ট করেছে। এনসিসি তুলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। এনসিসি কেউ তুলে দেয়? মা-কে আম্মা, ফুফু, রংধনু এইসব কী? সব পরিবর্তন করার দরকার আছে।”
তিনি আরও বলেন, স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করা, পাশ-ফেল প্রথা ফিরিয়ে আনা, ব্রতচারী, এনএসএস, প্রত্যেক স্কুলে এনসিসি ফিরিয়ে আনা এবং ভারতবর্ষ ও পশ্চিমবঙ্গের সঠিক ইতিহাস ছাত্রছাত্রীদের মধ্যে সঞ্চারিত করা উচিত।
কৃষি, শিল্প, শিক্ষা এবং দিল্লিতে সিজেপির আন্দোলন নিয়েও বক্তব্য রাখেন তিনি। দেশের সার্বভৌমত্ব নষ্ট করার চেষ্টা করছে ‘আরশোলা’রা, এমন অভিযোগও করেন মুখ্যমন্ত্রী।
মন কি বাত অনুষ্ঠান শেষে চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত কল্পনা জানার বাড়িতে যান মুখ্যমন্ত্রী। গত ১৭ অক্টোবর চোরবাগান দুর্গাপুজো মন্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেন তিনি। শোকার্ত পরিবারের পাশে দাঁড়িয়ে ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য ও পরিবারের যোগ্য ব্যক্তিকে চাকরির আশ্বাস দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
