Paresh Ram Das : গ্রেপ্তারির ভয়ে পলাতক তৃণমূল বিধায়ক? পরেশরাম দাসের বাড়িতে মধ্যরাতে পুলিশের হানা, গ্রেপ্তার ৪
কিউ ইন্ডিয়া বাংলা, ক্যানিং:- বড়সড় পদক্ষেপ পুলিশের (Paresh Ram Das)। শুক্রবার রাতে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে হানা দিল বারুইপুর জেলা পুলিশ ও ক্যানিং থানার যৌথ বাহিনী (Paresh Ram Das)। হিংসা, তোলাবাজি, ভাঙচুর-সহ একাধিক অভিযোগে অভিযান। কিন্তু বাড়িতে মেলেনি বিধায়ককে। ফোনেও অধরা তিনি।
পুলিশ সূত্রে খবর, বিধায়ককে (Paresh Ram Das) না পেয়ে তাঁর বাড়ি থেকেই ৪ অনুগামীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েত প্রধান শিলাদিত্য রায় সহ তৃণমূলের ৩ স্থানীয় নেতা। তাঁদের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা, মারধর, তোলাবাজি (Paresh Ram Das) ও ভাঙচুরের গুরুতর অভিযোগ রয়েছে। আজ, শনিবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হবে। অভিযানের সময় গোটা বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা (Paresh Ram Das)। একাধিকবার বিধায়ককে ফোন করা হলেও যোগাযোগ করা যায়নি। বিধায়কের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। প্রশ্ন উঠছে, পুলিশের (Paresh Ram Das) ভয়েই কি গা ঢাকা দিয়েছেন বিধায়ক?
উল্লেখ্য, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের (Paresh Ram Das) সময় বিরোধীদের উপর হামলা, বোমাবাজি ও নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল পরেশরাম দাসের বিরুদ্ধে। এর মধ্যেই তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আসায় তদন্ত শুরু করে সিআইডি। গত মাসে ভবানীভবনে হাজিরাও দেন তিনি। গ্রেপ্তারি এড়াতে (Paresh Ram Das) দু’বার আলিপুর আদালতে জামিনের আবেদন করলেও তা খারিজ হয়ে যায়। পুজো মিটতেই বিধায়কের বাড়িতে বিরাট পুলিশ বাহিনী পৌঁছনোয় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। শনিবার দুপুর পর্যন্তও বিধায়ক পরেশরাম দাসের (Paresh Ram Das) কোনও খোঁজ মেলেনি। তিনি কি পলাতক? নজর এখন সেই দিকেই।
