আজকের দিনেগ্রীন রুমতিলোত্তমাপূজা দর্পনবাংলার আয়না

Fashion Tips : পুজোর শাড়ি আলমারিতে তোলার আগে কী কী যত্ন নেবেন? রইল তার সহজ কিছু টিপস।

কিউ ইন্ডিয়া বাংলা : পুজোয় একের পর এক শাড়ি পরা, (Fashion Tips) ঠাকুর দেখা আর দেদার ঘোরাঘুরি। উৎসবের আনন্দে শাড়িতে ঘাম, কাদা কিংবা সিঁদুরের দাগ লাগা স্বাভাবিক। তাই পুজো মিটতেই সাধের (Fashion Tips) কাটদানা জামদানি, মিরর ওয়ার্ক মোডাল, সিল্ক কিংবা গরদের শাড়ি আলমারিতে তোলার আগে প্রয়োজন বিশেষ যত্ন। না হলে শাড়ির সৌন্দর্য নষ্ট হতে পারে।

 

ড্রাইওয়াশ করিয়ে তবেই গুছিয়ে রাখুন: ঘাম, কাদা বা সিঁদুরের (Fashion Tips) দাগ লাগা শাড়ি সরাসরি আলমারিতে তুলে রাখবেন না। শাড়ির কাপড় ও কাজের ধরন অনুযায়ী ড্রাইওয়াশ করিয়ে নিন। (Fashion Tips) এতে দাগ ও দুর্গন্ধের সমস্যা এড়ানো সম্ভব।

 

পোকামাকড় থেকে বাঁচান: শাড়ি রাখার (Fashion Tips) আলমারি পরিষ্কার ও শুকনো রাখুন। পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে উপযুক্ত সুরক্ষার ব্যবস্থা করুন। নিমপাতা ব্যবহার করলে তা সম্পূর্ণ শুকনো রাখবেন। প্রয়োজনে শাড়ির স্টোরেজ ব্যাগে সিলিকা জেল রাখতে পারেন, (Fashion Tips) যাআর্দ্রতা কমাতে সাহায্য করে।

 

সব শাড়ি হ্যাঙ্গারের ব্যবহার : সুতির শাড়ি হ্যাঙ্গারে রাখা গেলেও ভারী (Fashion Tips) জরির কাজ করা কাটদানা জামদানি বা সিল্কের শাড়ি দীর্ঘদিন ঝুলিয়ে না রাখায় ভালো। এতে কাপড়ের নিচের দিকে ঝুলে থাকে সেদিকে চাপ পড়তে পারে। এই ধরনের শাড়ি পরিষ্কার, (Fashion Tips) শুকনো ও উপযুক্ত ব্যাগে ভাঁজ করে রাখুন।

 

মাঝেমধ্যে ভাঁজ পরিবর্তন : দীর্ঘদিন একইভাবে ভাঁজ (Fashion Tips) করে রাখলে শাড়িতে স্থায়ী ভাঁজের দাগ পড়তে পারে। তাই কয়েক মাস অন্তর শাড়ির ভাঁজ বদলে দিন। আবহাওয়া শুকনো থাকলে কিছুক্ষণ ছায়ায় (Fashion Tips) মেলে রাখুন।

 

ব্লাউজের যত্ন: শাড়ির পাশাপাশি ব্লাউজও পরিষ্কার করে রাখুন (Fashion Tips)। সিল্কের ব্লাউজের ক্ষেত্রে ড্রাইওয়াশ করানো ভালো। সুতির ব্লাউজের পরিচর্যা করুন কাপড়ের নির্দেশিকা মেনে। সম্পূর্ণ শুকনো হওয়ার পরই আলমারিতে তুলুন (Fashion Tips)। সামান্য যত্ন আর সঠিকভাবে সংরক্ষণ করলেই পছন্দের শাড়ির রং, সৌন্দর্য ও বুনন দীর্ঘদিন ভালো রাখা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *