আজকের দিনেতিলোত্তমা

দাউদাউ করে জ্বলছে বসতি, বন্ধ বজবজ-শিয়ালদহ ট্রেন চলাচল

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা:- শনিবার কলকাতায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে গেল। পুরে ছাঁই হয়ে গেল ৫০ থেকে ৬০ টি ঝুপড়ি। এর প্রভাব পড়েছে রেল চলাচলে। পুড়ে গিয়েছে ওভারহেডের তার। আপাতত বন্ধ বজবজ-শিয়ালদহ ডিভিশনে ট্রেন চলাচল।

জানা গিয়েছে, শনিবার দুপুর ১টা ৪০ মিনিট নাগাদ  আক্রা সন্তোষপুরের ষোল বিঘা বসতিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে প্রায় গোটা এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। ভয়াবহ অগ্নিকাণ্ড গ্রাস করে ৫০-৬০টি ঝুপড়ি। তড়িঘড়ি ঘর ছেড়ে বেরিয়ে পড়েন স্থানীয়রা। প্রাথমিকভাবে তাঁরাই আগুন লাগানোর কাজ শুরু করেন। খবর দেওয়া হয় দমকলে। একে একে দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। যদিও ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হচ্ছে দমকলকে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যান মহেশতলার তৃণমূল প্রার্থী শুভাশিস দাস। সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখছেন তিনি। ঘটনার কথা জেনে পরিস্থিতি নজরে রাখছেন বলে জানিয়েছেন সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়ও । তবে বিজেপি প্রার্থী তমোনাথ ভৌমিক এই ঘটনার নেপথ্যে ষড়যন্ত্রের ইঙ্গিত দেখছেন। তাঁর দাবি, “ঝুপড়ি ফাঁকা করতে অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে।”

এই ঘটনার ফলে এখনও বজবজ-শিয়ালদহ ডিভিশনে বন্ধ ট্রেন চলাচল। এই বিষয়ে পূর্ব রেলের সিপিআরও শিবরাম মাজি বলেন, “আমরা আপাতত ট্রেন চলাচল বন্ধ রেখেছি। রেল কাজ করছে। টিম কাজ করছে। আমরা চাইব যত দ্রুত সম্ভব রেল পরিষেবা স্বাভাবিক করতে।” তাঁর আরও অভিযোগ, “পূর্ব রেলের আওতাধীন বেশ কয়েকটি জায়গায় রেললাইনের পাশে বসতি রয়েছে। সেখানে এমন ছোট বড় নানা ঘটনা ঘটছে। যার ফলে রেলচলাচলে প্রভাব পড়ছে। সমস্যা মেটাতে রেলের তরফে অভিযান চালানো হচ্ছে।”

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *