IPL-Cricket : চিন্নাস্বামীতে বিরাটদের ঘরের মাঠে প্রতিপক্ষ শুভমন গিলের গুজরাট টাইটান্স !
কিউ ইন্ডিয়া বাংলা :- আইপিএল ২০২৬ এর ৩৪ তম ম্যাচে আজ বেঙ্গালুর ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ গুজরাট টাইটান্স । পয়েন্ট টেবিলে তৃতীয় এবং ষষ্ঠ স্থানে রয়েছে এই দুই দল। আরসিবি গত ম্যাচে দিল্লির বিপক্ষে পরাজিত হয়েছিল। ঘরের মাঠে গুজরাটের বিপক্ষে আজকে তাদের জয় ফেরার লড়াই।
গত ম্যাচে বেঙ্গালুরু ফিল সল্ট ছাড়া কেউ সেভাবে রান পাননি। দলের ১৭৫ রানের মধ্যে একাই ৬৩ রান করেছিলেন ফিল সল্ট । বাকিদেরকে ফর্মে ফিরতে হবে । বিশেষত দলের মিডল অর্ডার ব্যাটারদের আরো দায়িত্ব নিতে হবে । দেবদত্ত পাল্লিকাল ও টিম ডেভিড এর থেকে আরো বড় ইনিংসের আশা করে দল। তারা বিক্ষিপ্তভাবে ভালো পারফর্ম করছেন কিন্তু ধারাবাহিক নন। ম্যাচে জয় পেতে গেলে ব্যাটারদের ধারাবাহিকতা আনতে হবে । জিতেশ শর্মা গত বছর আরসিবির হয়ে বেশ কয়েকটি ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন । কিন্তু এবারে এখনো তাকে সেভাবে জ্বলে উঠতে দেখা যায়নি। দল তাকে আরো সুযোগ দেবে। ভেঙ্কটেশ আয়ার সম্ভবত এই ম্যাচেও দলের বাইরে থাকবেন । বিগত ম্যাচে দিল্লির বিপক্ষে আরসিবির হয়ে তিনটি উইকেট নিয়েছিলেন ভুবনেশ্বর কুমার । দলের আর কোন পেসাররা উইকেট পাননি । জোস হেজেলহুড, রোমারিও শেফার্ডকে উইকেট নিতে হবে। দলের স্পিন বিভাগে একাই কাঁপিয়ে দিচ্ছেন ক্রুনাল পান্ডিয়া। এই ম্যাচেও বিরাটদের বোলিংয়ের অন্যতম ভরসা তিনি ।
অপরদিকে গুজরাট টাইটান্স পর পর দুটি ম্যাচে হার দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করলেও তারপরে দুই ম্যাচে টানা জয় পেয়েছিল। কিন্তু বিগত ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে ৯৯ রানের বড় ব্যবধানে তাদেরকে হার মানতে হয়েছিল। বিগত ম্যাচে ব্যাটিং বাড়ছে যার কারণে হার্দিকদের কাছে হেরেছিলেন শুভমনরা । ১০০ রানে অলআউট হয়ে গিয়েছিলেন তারা । বেঙ্গালুরুর বোলিং লাইন আপ গুজরাট কে ভালো বেগ দেবে , তাদেরকে তৈরি থাকতে হবে । শুভমন গিল ও জস বাটলার ছাড়া বাকি ব্যাটাররা সেভাবে কেউ রান পাননি । ম্যাচ জিততে হলে ব্যাটিংয়ে ধারাবাহিকতা আনতে হবে। সাই সুদর্শন , গ্লেন ফিলিপসকে কারো দায়িত্ব সহকারে ব্যাটিং করতে হবে। তাদের বোলিং এর কথা বলতে গেলে কাগিসো রাবাদা এবং প্রসিদ্ধ কৃষ্ণা একমাত্র বোলার যারা প্রতিটা ম্যাচে কম বেশি উইকেট পাচ্ছেন । এখনো পর্যন্ত এই দুই ফাস্ট বোলার যথাক্রমে ১২ এবং ১০ উইকেট নিয়েছেন । মহম্মদ সিরাজকে বাড়তি দায়িত্ব নিতে হবে ।
এখন দেখার অপেক্ষা বেঙ্গালুরুর ঘরের মাঠে বিরাটদের হারাতে পারেন কিনা শুভমন গিলরা ?
