আজকের দিনেখেলাবিশ্বভারত

Sanju Samson : সঞ্জু-শ্রেয়স-নমনের ঝড়ে রেকর্ড জয় ভারতের! ২২৬ রান তাড়া করে ইতিহাস টিম ইন্ডিয়ার

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- টি-টোয়েন্টিতে ইতিহাস গড়ল ভারত (Sanju Samson)। ক্রাইস্টচার্চে নিউ জিল্যান্ডের ২২৬ রানের বিশাল টার্গেট তাড়া করে ২ বল বাকি থাকতে জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। (Sanju Samson) এটি টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। সঞ্জু স্যামসনের বিধ্বংসী শুরু, শ্রেয়স আইয়ারের অধিনায়কোচিত ইনিংস এবং শেষ মুহূর্তে নমন ধীরের ঝোড়ো ফিনিশে বোলারদের ব্যর্থতা ঢেকে দিলেন ব্যাটাররা (Sanju Samson)। প্রত্যাবর্তনে সফল হতে পারলেন না ভুবনেশ্বর কুমার ।

 

২২৬ রান তাড়া করতে নেমে শুরুটা (Sanju Samson) ঝড়ের গতিতে করেছিলেন দুই ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। পাওয়ার প্লে-তেই ৯৪ রান তুলে নেয় ভারত। চতুর্থ ওভারে লকি ফার্গুসনের বলে ২২ রান নিয়ে ম্যাচ নিজেদের দিকে টেনে নেন তাঁরা (Sanju Samson)। অভিষেক ১২ বলে ২৯ এবং সঞ্জু ৩৩ বলে ৬৭ রানের ইনিংস খেলেন। কিন্তু নিউ জিল্যান্ডের দুই স্পিনার মিচেল স্যান্টনার ও মাইকেল ব্রেসওয়েল বল করতে আসতেই ছন্দপতন। পাওয়ার প্লে-র শেষ ওভারে অভিষেক আউট হওয়ার (Sanju Samson) পর ৩ নম্বরে তিলক বর্মাকে নামানোর সিদ্ধান্ত প্রশ্ন তোলে। তিলক ১১ বলে ৬ রান করে চাপ বাড়ান। এরপর ঈশান কিষানও ১ রানে ফেরেন। ৯৩/০ থেকে ১২২/৪ হয়ে যায় ভারত।

 

সেখান থেকে দলকে টানেন অধিনায়ক (Sanju Samson) শ্রেয়স আইয়ার ও অক্ষর পটেল। অক্ষর ১৪ বলে ২৪ রান করে আউট হন। শেষে শ্রেয়সের সঙ্গে জুটি বাঁধেন নমন ধীর। শ্রেয়স ২৮ বলে ৪২ রান করে শেষ মুহূর্তে আউট হলেও, নমন দেখিয়ে দেন কেন তিনি (Sanju Samson) এই ফরম্যাটের জন্য তৈরি। তিনি ১৫ বলে ৪২ রানে অপরাজিত থেকে ম্যাট হেনরির বলে ছক্কা মেরে ম্যাচ শেষ করেন। শেষ ওভারে দরকার (Sanju Samson) ছিল ৮ রান, নমন ৪, ৬ মেরে জয় নিশ্চিত করেন।

 

এর আগে ভারতের সর্বোচ্চ রান তাড়া করে জয় ছিল ২০৯, ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। কয়েকদিন আগেই ওয়েস্ট ইন্ডিজের (Sanju Samson) বিরুদ্ধে ২২২ রান তাড়া করতে গিয়ে হেরেছিল ভারত, এবার সেই ভুল করেনি। এদিন দুই দলের ফিল্ডিংই ছিল জঘন্য। নিউ জিল্যান্ড ৫টি ক্যাচ ফেলেছে, যার খেসারত দিতে হয়েছে তাদের। ভারতের (Sanju Samson) ফিল্ডিংও আহামরি ছিল না। বোলারদের ব্যর্থতার দিনে ব্যাটাররাই মুখ রক্ষা করলেন কোচ গৌতম গম্ভীরের। সঞ্জুর শুরু, শ্রেয়সের দায়িত্ববান ইনিংস এবং নমনের ফিনিশার হিসেবে আত্মপ্রকাশ – এই জয় ভারতকে নতুন আত্মবিশ্বাস (Sanju Samson) দেবে। টি-টোয়েন্টিতে ভারত আরও এক ফিনিশার পেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *