আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

BJP Worker : দশমীতে মালদায় বিজেপি কর্মীকে কুপিয়ে-গুলি করে খু*ন, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ

কিউ ইন্ডিয়া বাংলা, মালদা:- দশমীর সন্ধ্যায় রক্তাক্ত মালদা। ইংরেজবাজারের রামকেলি এলাকায় (BJP Worker) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও দু’রাউন্ড গুলি চালিয়ে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ উঠল (BJP Worker)। নিহতের নাম সমীর ঘোষ (২৭)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দশমীর সন্ধ্যায় ইংরেজবাজার থানার রামকেলি এলাকায় নিজের বাড়িতেই ছিলেন সমীর ঘোষ। পরিবারের বেশিরভাগ সদস্য দশমীর বিসর্জন দেখতে বাইরে গিয়েছিলেন, বাড়িতে একা ছিলেন তিনি। অভিযোগ, সেই সুযোগকে কাজে লাগিয়ে ৪-৫ জনের একটি সশস্ত্র (BJP Worker) দুষ্কৃতী দল বাড়িতে চড়াও হয়।

 

প্রথমে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় সমীরকে (BJP Worker)। তিনি মাটিতে লুটিয়ে পড়লেও হামলাকারীরা থামেনি। মৃত্যু নিশ্চিত করতে খুব কাছ থেকে দু’রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ পরিবারের। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে দুষ্কৃতীরা (BJP Worker) পালিয়ে যায়। খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। রক্তাক্ত অবস্থায় সমীরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই চিকিৎসকরা (BJP Worker) তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

 

নিহতের ভাই বিবেক ঘোষ পুলিশের কাছে লিখিত অভিযোগে (BJP Worker) জানিয়েছেন, তাঁর দাদা বিজেপির সক্রিয় কর্মী ছিলেন। সেই কারণে দীর্ঘদিন ধরে স্থানীয় তৃণমূল নেতা শত্রু ঘোষ ও তাঁর অনুগামীরা হুমকি দিচ্ছিল। প্রাণভয়ে সমীর বেশিরভাগ সময় বাড়িতেই থাকতেন, রাজনৈতিক (BJP Worker) কর্মসূচিতেও খুব একটা যেতেন না। বিবেকের আরও দাবি, এলাকায় রাজনৈতিক আধিপত্য নিয়ে দীর্ঘদিনের বিবাদ ছিল। দশমীর মতো উৎসবের দিনে পুলিশ-প্রশাসন ব্যস্ত থাকবে বুঝেই পরিকল্পিতভাবে এই খুন করা হয়েছে (BJP Worker)। এই ঘটনায় আরও ২-৩ জন আহত হয়েছেন, তাঁরা মালদা মেডিক্যালে চিকিৎসাধীন।

 

অন্যদিকে, তৃণমূলের স্থানীয় নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তাদের (BJP Worker) পাল্টা দাবি, এটি পারিবারিক বা ব্যক্তিগত শত্রুতার জের, এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। বিজেপিকে মিথ্যা রাজনীতি করার অভিযোগ করেছে তৃণমূল। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রামকেলি এলাকায় (BJP Worker) পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ, যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *