আজকের দিনেবাংলার আয়নাভারত

Sourav-Ashutosh : যন্তর মন্তর কাণ্ডে বড় মোড়, অবশেষে জেলমুক্ত সিজেপি-র সৌরভ-আশুতোষ

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- যন্তর মন্তর বিক্ষোভ কাণ্ডে বড় মোড় (Sourav-Ashutosh)। প্রায় ৮ দিন পর অবশেষে জেলমুক্ত হলেন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। (Sourav-Ashutosh) বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বৃদ্ধিকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টে গিয়েছিলেন তাঁরা, কিন্তু সেখানে আবেদন শুনতেই রাজি হয়নি আদালত। শেষমেশ আবেদন প্রত্যাহার করতেই মুক্তির নির্দেশ দিলেন বিশেষ নির্বাহী (Sourav-Ashutosh) ম্যাজিস্ট্রেট (এসইএম)।

 

গত ১৩ অক্টোবর দিল্লি পুলিশ যন্তর (Sourav-Ashutosh) মন্তরকে নির্ধারিত বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেয়। তারপরও ১৪ অক্টোবর ব্যারিকেড টপকে সেখানে জাতীয় পতাকা উড়িয়ে বিক্ষোভ দেখান সিজেপি নেতারা। ঘটনাস্থল থেকে তাঁদের গ্রেপ্তার (Sourav-Ashutosh) করে পুলিশ। অন্যান্যদের ছেড়ে দিলেও সৌরভ ও আশুতোষকে ৫ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়। পরে ১৯ অক্টোবর (Sourav-Ashutosh) সেই মেয়াদ আরও ২ দিন বাড়ানো হয়।

 

হেফাজতের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তকে (Sourav-Ashutosh) চ্যালেঞ্জ করে দুই নেতা দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন। বুধবার শুনানিতে বিচারপতি সুব্রমণিয়ম প্রসাদ প্রশ্ন তোলেন, বিকল্প আইনি পথ ও এসইএম-এর শুনানির জন্য অপেক্ষা না করে কেন সরাসরি (Sourav-Ashutosh) হাই কোর্টে আসা হল। শুনানিতে সিজেপির কর্মকাণ্ড নিয়েও কড়া পর্যবেক্ষণ দেন বিচারপতি। তিনি বলেন, “আপনারা(Sourav-Ashutosh) বিক্ষোভের সামনের সারিতে রয়েছেন। আপনারা যখন ব্যারিকেড ভাঙছেন, তখন আপনাদের অনুগামীরাও তা অনুসরণ করতে পারেন।” ফ্রান্সের ছাত্র বিক্ষোভের উদাহরণ টেনে তিনি বলেন, “আমরা দেখেছি, বাইরের দেশে ছাত্র বিক্ষোভ হিসাবে শুরু হয়ে পরে তা অগ্নিসংযোগ, ভাঙচুরে (Sourav-Ashutosh) পরিণত হয়েছে।”

 

আদালত আরও জানায়, (Sourav-Ashutosh) শান্তি ভঙ্গ করবেন না এই শর্তে আগেই জামিন পেয়েছিলেন সৌরভ-আশুতোষরা, কিন্তু সেই শর্ত তাঁরা লঙ্ঘন করেছেন। দুই নেতার বয়স ২৭ ও ৩১ বছর শুনে বিচারপতি বলেন, “আপনারা তো জেন জি নন। আপনাদের (Sourav-Ashutosh) সংগঠনের উদ্দেশ্যই বা কী? শান্তি ও শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা থাকলে এই প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।” বিচারপতির এই পর্যবেক্ষণের পরই হাই কোর্ট থেকে আবেদন প্রত্যাহার করে নেন সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। (Sourav-Ashutosh) এর পরপরই বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁদের মুক্তির নির্দেশ দেন। দীর্ঘ টানাপোড়েনের পর জেলের বাইরে এলেন সিজেপির দুই যুব নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *