বিশ্বআজকের দিনে

Donald Trump : ঢোক গিললেন ট্রাম্প! রুশ তেল ইস্যুতে শুল্ক প্রত্যাহার, স্বস্তিতে দিল্লি

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- রাশিয়ার তেল কেনা বন্ধ না করায় ভারতের (Donald Trump) উপর ১০০ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দিয়েও শেষ মুহূর্তে ইউ-টার্ন নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার গভীর রাতে অর্ডিন্যান্স জারি করে তিনি রুশ তেল সংক্রান্ত সমস্ত শুল্ক ও নিষেধাজ্ঞা আপাতত মকুব করলেন। ট্রাম্প (Donald Trump) প্রশাসন গত মাসে ‘লিন্ডসে ও গ্র্যাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অফ ২০২৬’ বিলে স্বাক্ষর করে। ওই বিল অনুযায়ী, রাশিয়া থেকে জ্বালানি তেল ও গ্যাস কেনা ভারত-সহ একাধিক দেশের উপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের কথা ছিল, (Donald Trump) যা রবিবার থেকে কার্যকর হওয়ার কথা ছিল।

 

তবে তার আগেই ট্রাম্প জানিয়ে দিলেন, (Donald Trump) “আমি গ্র্যাহাম অ্যাক্টে উল্লিখিত নিষেধাজ্ঞা, বিধিনিষেধ এবং শুল্ক প্রয়োগ মকুব করছি।” তাঁর দাবি, এই ছাড় দেওয়াই আমেরিকার জাতীয় স্বার্থের অনুকূল। এই সিদ্ধান্তের পিছনে বড় কারণ আমেরিকা-রাশিয়া সম্পর্কের উন্নতি। সূত্রের খবর, এরই মধ্যে নিজেই রাশিয়ার সঙ্গে তেলচুক্তি সেরে ফেলেছে আমেরিকা (Donald Trump)। ফলে ভারত ও চিনের উপর রুশ তেল কেনার জন্য বাড়তি শুল্ক চাপালে তা কূটনৈতিকভাবে অশোভন হত। ট্রাম্পের এই সিদ্ধান্তে আপাতত বড় স্বস্তি পাচ্ছে ভারত ও চিন। ভারতীয় পণ্য আমেরিকায় রপ্তানির ক্ষেত্রে ১০০ শতাংশ শুল্ক দিতে হবে না। তবে এই স্বস্তি সাময়িক, যে কোনও সময় ফের নিষেধাজ্ঞা কার্যকর (Donald Trump) করার ক্ষমতা রেখে দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *